Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টেস্ট থেকে গুডবাই রুবেলের

September 19, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট থেকে গুডবাই রুবেলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গুঞ্জনটা ভাসছিল গত কিছুদিন ধরেই। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলছেন রুবেল হোসেন। একদিন পরই নিশ্চিত করলেন খোদ জাতীয় দলের এই তারকা পেসার। জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট আর খেলছ্নে না তিনি। থাকবেন না প্রথম শ্রেণির ম্যাচেও। যদিও রুবেল তার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচের পরই ছিলেন বাইরে।

আবার প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিলেন না নিয়মিত। গত বছর জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে খেলেননি। এবার আনুষ্ঠানিকভাবেই সরে দাঁড়ালেন লাল বলের ক্রিকেট থেকে। সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে ও সাদা বলের ক্যারিয়ার লম্বা করতেই এমন সিদ্ধান্ত রুবেলের। বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলা রুবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম…. বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

রুবেল তার বিদায়ী স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

গত কয়েক মাস ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন রুবেল। এ কারণেই সরে দাঁড়ালেন লঙ্গার ভার্সন থেকে। তবে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলে যেতে চান এই তারকা পেসার।

বাংলাদেশের রুবেল হয়ে ২৭ টেস্ট খেলে ৩৬ উইকেট তুলেছেন। টেস্ট ক্যারিয়ারে রুবেলের সেরা বোলিং ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটন টেস্টে। যেখানে তিনি ১৬৬ রানে তুলেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচ খেলে ৯৭ উইকেট নিয়েছেন রুবেল।

Related Posts

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল
বিশেষ প্রতিবেদন

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল

0
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে তামিমের নতুন পরিকল্পনা, সভায় একাধিক সিদ্ধান্ত

0
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD