Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্টে ছন্দ হারানোর ভয় বাংলাদেশ অধিনায়কের

November 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। কিন্তু এই জয়ের আনন্দের মাঝেই সামনে এসে দাঁড়িয়েছে এক দীর্ঘ বিরতি-প্রায় চার মাস কোনো টেস্ট নেই। পরের টেস্ট সিরিজ পাকিস্তানের বিপক্ষে শুরু হতে পারে আগামী ২৬ মার্চ, একটি ম্যাচ মিরপুরে এবং আরেকটি সিলেটে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এই লম্বা অপেক্ষা নিয়েই উদ্বিগ্ন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টির ধারাবাহিক ব্যস্ততা-আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, এরপর বিপিএল, তারপর ফেব্রুয়ারি-মার্চে ভারত–শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই পুরো সময় দলকে আর কোনো টেস্ট বা ওয়ানডে খেলতে হবে না। ফলে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রস্তুতি রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

বিশেষ করে শান্ত নিজে এখন টি-টোয়েন্টি দলের বাইরে, মুশফিকুর রহিম লিমিটেড ওভারের ক্রিকেট ছাড়ার পর কেবল টেস্টেই খেলেন না। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, তাইজুল ইসলাম, হাসান মুরাদসহ অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে চার মাস মাঠের বাইরে থাকবেন। বিপিএল খেললেও তা টেস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বড় পরিসরের ক্রিকেট থেকে এই দীর্ঘ দূরত্ব টেস্ট মেজাজ ক্ষয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।

এই শঙ্কাই ফুটে উঠল সিরিজ শেষে শান্তর কথায়। তিনি বললেন, ‘খুবই কঠিন এটা। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই। যেটা আমরা সবসময় করে থাকি বা আমি অধিনায়ক হিসেবে যে জিনিসটা করতে চাই, যোগাযোগ যেন সবার সঙ্গে ভালো থাকে, ব্যক্তিগত যে অনুশীলন সেশনগুলো আমাদের হয়, ওইগুলো যেন কার্যকরভাবে আমরা করতে পারি।’

পাকিস্তান সিরিজের আগে একটি চার দিনের ম্যাচ হলে সেটা দলকে বিরাট সুবিধা দিত-এমন মত প্রকাশ করলেন তিনি। যদিও বিপিএল সামনে থাকায় সে সুযোগ মিলবে কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবুও তিনি মনে করেন, মানসম্মত অনুশীলনই এই বিরতির সময়ে সবচেয়ে বড় হাতিয়ার, ‘আমাদের কিছু চ্যালেঞ্জ থাকবে। প্রত্যেকটা ক্রিকেটার নিজেদের মধ্যে যোগাযোগ যেন ঠিকমতো রাখে, কার কোন জায়গায় ঘাটতি আছে, কার কোন জায়গায় উন্নতির প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ক্রিকেটাররা আলোচনা করতে থাকি, তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে।’

ঘরোয়া ক্রিকেটে সুযোগ থাকা সত্ত্বেও জাতীয় দলের অনেক ক্রিকেটারই প্রথম শ্রেণির ম্যাচ খেলেন না-এ অভিযোগও তুললেন অধিনায়ক। তিনি উদাহরণ দিলেন মুমিনুল, সাদমান এবং মুশফিকের, যারা সুযোগ পেলে নিয়মিত খেলেন। শান্তর আশা, তরুণ ক্রিকেটাররা সেই পথ অনুসরণ করবে। তার যুক্তি, ম্যাচ খেলার অভ্যাসই টেস্টে দীর্ঘ সময় ব্যাটিং কিংবা দীর্ঘ স্পেল বল করার মানসিকতা গড়ে দেয়।

এ ছাড়া তিনি বোর্ডের কাছেও প্রত্যাশা রেখেছেন প্রস্তুতির মান বাড়ানোর, ‘ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা এতটুকুই থাকবে, অনুশীলন সুবিধাগুলো যেন ভালো হয়, পারপাজফুলি আমরা পাই… এত লম্বা বিরতির মধ্যে বাইরের কোনো একটা দলের সঙ্গে সিরিজ খেলা, চারদিনের ম্যাচ বা দেশের মধ্যেই একটা টুর্নামেন্ট খেলা… এই ধরনের যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে সবাই খেলার মধ্যে থাকলে একটু সহজ হয়।’

Previous Post

শততম টেস্টে আরেক অর্জন, নতুন উচ্চতায় মুশফিক

Next Post

শিরোপা-হতাশা কাটছেই না বাংলাদেশে

Related Posts

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

11
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

12
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

5
Next Post
শিরোপা-হতাশা কাটছেই না বাংলাদেশে

শিরোপা-হতাশা কাটছেই না বাংলাদেশে

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
12

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

by cricbdadmin
0
5

বিসিবির নির্বাচন এবার শুধু ভোটের লড়াই নয়, হয়ে উঠেছে পরিচয়েরও পরীক্ষা। ক্রিকেটের বোর্ড গঠনের এই প্রক্রিয়ায় মাঠের চেয়ে বেশি আলোচনা...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

নির্বাচনে বিসিবির পরিচালক হলেন যারা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ এখন পুরোপুরি চূড়ান্ত। সভাপতি হিসেবে তামিম ইকবালের অভিষেক যতটা আলোচনায়, তার চেয়ে কম...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের নতুন গল্প লেখা হলো রোববার। বহু বছর জাতীয় দলের হয়ে ব্যাট হাতে লড়াই করা তামিম ইকবাল এবার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD