Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টেস্টে কেন ওপরে ব্যাট করবেন না সাকিব?

September 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেরা ‘অলরাউন্ডারের’ পথে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওয়ানডেতে চার ও পাঁচে ব্যাট করেছেন সাকিব আল হাসান। তখনও ধারাবাহিক ছিলেন। তবে গেল বিশ্বকাপে তিনে উঠে আসার পর থেকে তার ক্যারিয়ার ছুঁয়েছে নতুন উচ্চতা। অবিশ্বাস্য ব্যাটিংয়ে নিজেকে চিনিয়েছেন নতুন করে। যে সাফল্য তাকে অনুপ্রাণিত করে। আর তাই অনেকেই ভেবেছিলেন এ বাঁহাতি টেস্টেও ওপরের দিক ব্যাট করবেন। কিন্তু না। বুধবার সংবাদ সম্মেলনে সাকিব ব্যাপারটি স্পষ্ট করেছেন।

টেস্টে কেবল ৪ নম্বরে ৪টি ইনিংসে সাকিব ব্যাট করেছেন। বাকি সব ইনিংস আরও নিচে। পাঁচে খেলেছেন ৪৫ ইনিংস, ছয়ে ৩৬ ইনিংস, সাতে ১৬ ও আটে ২ ইনিংস।

দলের সেরা ব্যাটসম্যানরা সাধারণত ব্যাট করে থাকেন প্রথম চারেই। তবে বোলিংয়ের ভার ও পারিপার্শ্বিকতা মিলিয়ে এখনই টেস্টে নিজেকে ওপরে তুলতে চাইছেন না সাকিব, ‘যেহেতু অনেক ওভার বোলিং করতে হয়, বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশে, এত ওভার বোলিং করে আবার ওপরে ব্যাট করা কঠিন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে চারে ব্যাট করেছিলাম। তবে সত্যি কথা হলো, তিন-চারে ব্যাটিং করলে, দ্রুত উইকেট পড়ে গেলে, ২৫-৩০ ওভার বোলিং করে আবার তখনই ব্যাটিং করা কঠিন। একজন ব্যাটসম্যানের জন্য টেস্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার মনোযোগ। আর মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ হলো, কতটা তরতাজা অবস্থায় ব্যাট করা যায়। এজন্য একটু পরে ব্যাট করাটাই আমার জন্য মনে হয় ভালো।’

যদি বোলিং করা কখনও কমাতে পারেন সাকিব তবেই টেস্টে ওপরের দিকে ব্যাটিংয়ে নামার চিন্তা করবেন, ‘যদি কখনও ওরকম সুযোগ আসে যে বোলিং কমিয়ে দিচ্ছি বা ওরকম কিছু, হয়তো ইচ্ছে আসতেও পারে যে ওপরের দিকে ব্যাট করলাম।’

 

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD