ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি আর ওয়ানডেতে শীর্ষস্থান হারিয়েছিলেন আগেই। এবার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়েরও নাম্বার ওয়ান জায়গাটা জারালেন সাকিব আল হাসান। রোববার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার দুই ধাপ এগিয়ে টপকে গেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।
দুর্দান্ত খেলেই হোল্ডার উঠে এসেছেন শীর্ষে। বার্বাডোজ টেস্টে তিনি করেছেন ডাবল সেঞ্চুরি। বল হাতেও মিলছে সাফল্য। সব মিলিয়েই হয়ে গেলেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার।
সদ্য শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস গড়েন জেসন হোল্ডার। দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ২০২ করেন তিনি। বল হাতে দুই উইকেট। সফরকারীদের ৩৮১ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবার পেলেন আরেক সুখবর।
অলরাউন্ডার র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৪৪০ রেটিং পয়েন্টে হোল্ডার নাম্বার ওয়ান। টেস্ট অলরাউন্ডার তালিকার দুইয়ে এখন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪১৫। তিন নম্বরে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার ৩৮৭ রেটিং পয়েন্ট।
সাকিবকে টপকেই আফগানিস্তানের রশিদ খান ওয়ানডেতে নাম্বার ওয়ান অললাউন্ডার। টি-টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পরই আছেন সাকিব। এবার সাদা পোশাকের ক্রিকেটেও দুইয়ে টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।


