Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টেস্টেও ইংলিশদের হোয়াইট ওয়াশ করল জুনিয়র টাইগাররা

February 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কঠিন চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশের যুবারা। মনে হচ্ছিল বুঝি শেষ দিনে তিনশ রান তাড়া করতে গিয়ে হোঁচট খেতে পারে স্বাগতিক দল। কিন্তু মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরি আর তৌহিদ হৃদয়ের চমকপ্রদ ব্যাটিংয়ে ঠিকই পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ। যুব টেস্ট সিরিজেও ইংল্যান্ড যুবাদের হোয়াইটওয়াশ করেছে জুনিয়র টাইগাররা।

সোমবার চট্টগ্রামে যুব টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানের লক্ষ্যে নেমে মাহমুদুলের শতরানে হাসিমুখে মাঠ ছাড়ে যুবারা।

এবার তিন ফরম্যাটেই ইংলিশদের উড়িয়ে দিয়েছে যুবারা। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের যুব ওয়ানডে আর টি-টুয়েন্টিতেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন তারা।

সোমবার চট্টগ্রামে ১ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ। জিততে চাই ২৯৯ রান। ঠিক তখনই তানজিদ হাসানের ৫১ বলে ৫১ রান তুলে পথ দেখান দলকে। এরপর তিনে নেমে পারভেজ হোসেন তুলেন ৮১ বলে ৩৭। তারপরই চতুর্থ উইকেটে হৃদয়কে নিয়ে মাহমুদুল গড়েন ১৪২ রানের জুটি। ৭৬ করে ফিরেন হৃদয়।

মাহমুদুল ২২৪ বলে ১১৪ করে ফিরেন। এরপর ২৫ বলে ২০ রান করেন শাহাদাত হোসেন। দিনের খেলার ২৫ বল বাকী থাকতে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।

ম্যাচের সেরা মাহমুদুল। আর প্রথম টেস্টে ৯ ও দ্বিতীয়টিতে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা স্পিনার মিনহাজুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস : ৩৩৭/১০
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস ২২৮/১০
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস : ২২৩/৮ (ডি.)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩) ৯৩.৫ ওভারে ৩৩৩/৭ (তানজিদ ৫১, পারভেজ ৩৭, মাহমুদুল ১১৪, হৃদয় ৭৬, আকবর ৫, শাহাদাত ২০, রুহেল ৪*, মিনহাজুর ৩*; ফিঞ্চ ২/৬০, অলড্রিজ ২/৭৯, কাদরি ২/৬১, বল্ডারসন ০/১৯, হলম্যান ১/৪৭, হিল ০/৩৪, গোল্ডসওয়ার্থি ০/৩১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০তে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান
সিরিজসেরা: মিনহাজুর রহমান

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD