নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই সেই সেই চেনা সাকিব আল হাসান। একের পর এক সাফল্য। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটা তো স্মরনীয় হয়ে আছে। তারই স্বীকৃতি মিলছে এবার।
এইতো কিছুদিন আগেই উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারের শীর্ষে। এবার টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে এলেন সাকিব। পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলেন বাংলাদেশের সেরা এই তারকা। অবশ্য এখানে হাফিজ খারাপ করাতেই শীর্ষে উঠে এসেছেন সাকিব।
এ মুহুর্তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৮। হাফিজের ৩৬৪।
ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আছেন তৃতীয় স্থানে।



