Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টি বিশ্বকাপ ভারতে নয়, আমিরাতে

July 2, 2021
in ক্রিকেট সাফারি, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টুয়েন্টি বিশ্বকাপ ভারতে নয়, আমিরাতে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনার কাছে আরও একবার হার মানল ভারতীয় কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টি-টুয়েন্টি বিশ্বকাপও আয়োজন করতে পারছে না ভারত। ব্যস্ত সূচিতে এছাড়া উপায়ও ছিল না। আইপিএল ফাইনালের ঠিক দু’দিন পরই টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু। দুই টুর্নামেন্টের মাঝে মাত্র এক দিন সময়। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২১ আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৬ দলের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনার কারণে পাল্টে গেলো ভেন্যু দেশ।

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড আরব আমিরাত ও ওমানে হবে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার-১২ এ অংশ নেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে।

বিশ্বকাপে সুপার-১২ এ মোট ৩০টি ম্যাচ হবে। লড়াই শুরু ২৪ অক্টোবর থেকে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে সুপার-১২। ভেন্যুগুলো- দুবাই, আবুধাবি ও শারজা। ভেন্যুগুলোতে গ্রুপর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমি-ফাইনাল ও ফাইনাল হবে।

অতিমারি করোনার কারণে ভারত আইপিএলের এবারের আসরও এখনো শেষ করতে পারেনি নিজ দেশে। আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরে গেলেও এর স্বত্ত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেই।

Previous Post

অনন্য কীর্তির সামনে সানিয়া

Next Post

হঠাৎ করে বাংলাদেশ টেস্ট দলে মাহমুদউল্লাহ

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
হঠাৎ করে বাংলাদেশ টেস্ট দলে মাহমুদউল্লাহ

হঠাৎ করে বাংলাদেশ টেস্ট দলে মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD