Sunday, March 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টি ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগ?

March 9, 2021
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিদেশি ক্রিকেটার ছাড়াই ১৫ মার্চ শুরু প্রিমিয়ার লিগ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সব ঠিক থাকলে করোনা শঙ্কা কাটিয়ে আগামী মে মাসে শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ। এমনই পরিকল্পনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। করোনার কারণে চটজলদি লিগ শেষ করতে ৫০ ওভারের ম্যাচের বদলে ২০ ওভারের ম্যাচ আয়োজনের কথা ভাবছে সিসিডিএম। ক্লাবগুলির সঙ্গে আলোচনা ও বিসিবির নিদের্শনার পরই সব ঠিক হবে।

এইতো ২০২০ সালে এক রাউন্ড হয়েই করোনাভাইরাসের কারণে স্থগিত হয় প্রিমিয়ার লিগের খেলা। এরপর থমকে যায় লিগ। যা আর শুরু হয়নি। অবশ্য লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিল বিশ্ব। শঙ্কা শেষে অক্টোবর-নভেম্বরে তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স কাপ, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট হয়।

কিন্তু কিছুতেই শুরু করা যাচ্ছিল না লিগ। এ কারণে কষ্ট রয়েছেন শতাধিক ক্রিকেটার। যাদের আয়ের উৎস ঢাকা লিগ। সেই তাদের জন্য সুখবর। ঢাকা প্রিমিয়ার লিগের কথা ভাবছেন সিসিডিএম কর্তারা। মঙ্গলবার সভায়ও বসেন।

মঙ্গলবার সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ সভা শেষে বলেন, ‘আমাদের মূল চিন্তা ক্রিকেটারদের জন্য। প্রিমিয়ার লিগে ২০০ জনের বেশি ক্রিকেটার খেলে, এটাই তাদের মূল রুটি-রুজি। এখানে অনেকেই আছে, যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলে না। এজন্যই আমরা চিন্তা করেছি, তাদের জন্য একটি উইন্ডো বের করতে হবে।’

আরও যোগ করেন, জাতীয় দলের ক্রিকেটাররা যেহেতু আছে, বিভিন্ন দলের সঙ্গে চুক্তি আছে, তাদেরকে নিয়ে আমরা কীভাবে টুর্নামেন্টটা করতে পারি, কারণ গত বছর একটা চুক্তি আছে, ক্লাবগুলিও পেমেন্ট করে ফেলেছে। আমরা সেই বিষয় নিয়ে ক্লাবদের সঙ্গে বসে আলাপ করব।’

লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘বিসিবির কাছ থেকে অপেক্ষায় আছি আমরা একটি উইন্ডোর জন্য। মে-জুন মাসে একটি-দুটি বা তিনটি উইন্ডো আমরা দেখছি। হয়তো বা দুই ভাগে করতে হবে। সেই উইন্ডোতে আমাদের এমনও হতে পারে, সংস্করণ পুনর্বিবেচনা করতে হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে আগেও আমরা ওয়ানডে করে পরে টি-টোয়েন্টি করেছি। আমাদের দিন যথেষ্ট বাকি নেই, মাঠ যতগুলো পাই সেই হিসেবে, আমরা বিবেচনা করতে পারি যে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে নাকি না। এটা নিয়ে উন্মুক্ত আলোচনার ব্যাপার আছে। সব ক্লাবের সঙ্গে আমরা বসব।’

Previous Post

সাইফের ব্যাটে জিতল ইমার্জিং

Next Post

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাইবু-কটাম

Related Posts

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের
বিশেষ প্রতিবেদন

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

5
মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি
বিশেষ প্রতিবেদন

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

6
ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

11
Next Post
কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাইবু-কটাম

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাইবু-কটাম

Discussion about this post

সর্বশেষ..

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

by cricbdadmin
0
5

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট আয়োজনের সময় ঘনিয়ে এলেও এখনো...

মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

by cricbdadmin
0
6

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। আগামী...

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

by cricbdadmin
0
11

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ। খেলোয়াড়দের আগেই প্রস্তুতির অংশ হিসেবে...

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
7

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
6

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD