ব্যর্থতা দিয়ে শেষ হল বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের তিনটিই হার। হোয়াইটওয়াশের সেই যন্ত্রনা টি-টুয়েন্টিতে কাটিয়ে উঠার সুযোগ থাকছে টাইগারদের। নতুন বছরে ৩ জানুয়ারিতেই প্রথম ম্যাচ। তার আগে শনিবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটির টি-টুয়েন্টি দল।
পেস বোলার পেসার শুভাশীষ রায়কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টির দলে রেখেছেন নির্বাচকরা। ১৫ সদস্যের দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস, পেসার রুবেল হোসেন এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
সংগত কারণেই ডাক পাননি মুশফিকুর রহীম। ইনজুরির কারণে এখন দলের বাইরে বাইরে এই উইকেট কিপার-ব্যাটসম্যান। গত বিশ্বকাপের পর ফের টি-টুয়েন্টি ক্রিকেটে খেলতে নামবে বাংলাদেশ। আগের দল থেকে নেই নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেন।
তবে অফ ফর্মে থাকা সৌম্য সরকার আছেন দলে। নেই তরুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রথম টি-টুয়েন্টির বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম চৌধুরী, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম এবং নুরুল হাসান সোহান।
টি-টুয়েন্টি সিরিজ-
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
৩ জানুয়ারি, ২০১৭ প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টা
৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা
৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা।



