Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টিভি চ্যানেল আনছে বিসিবি

June 12, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে ফের হাথুরু
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের খেলা দেখা নিয়ে ইদানিং বেশ ঝামেলায় পড়তে হচ্ছে দর্শকদের। এই যেমন আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজটাই দেখা যায়নি কোন টেলিভিশন চ্যানেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ আইসিসি টিভি ও বিসিবির ইউটিউব চ্যানেলে দেখানো হয়। এনিয়ে সমালোচনাও শুনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তাছাড়া ঘরোয়া ক্রিকেট দেখানো নিয়ে তো অনিশ্চয়তা থাকেই সব সময়। এ কারণেই এবার টেলিভিশন চ্যানেল আনছে বিসিবি।

এই সুখবরটা দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি সোমবার জানালেন বিসিবির নিজস্ব টিভি আনছে। ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড মিটিংয়ের পর বিসিবি কার্যালয়ে সোমবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নাজমুল হাসান পাপন, ‘আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজ সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।’

আয়ারল্যান্ড সিরিজের সময় বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে সেই সিরিজের স্বত্ব বিক্রি করা সম্ভব হয়নি। যদিও সেই সময় সম্প্রচার করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ। পাপন সোমবার বলেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে, আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

বিদেশি লিগের খেলা দেখানো নিয়ে পাপন বলেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যেসব খেলা দেখায়—শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকার লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই, আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না।’

এ কারণেই বিসিবি নিয়ে আসছে তাদের টিভি। যেখানে আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও দেখানো হবে ঘরোয়া ক্রিকেট।

Previous Post

ভারতকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Next Post

বাংলাদেশ-আফগান টেস্ট দেখবেন যেভাবে

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
সাকিবের ব্যাটিং-বোলিং মিস করবে বাংলাদেশ

বাংলাদেশ-আফগান টেস্ট দেখবেন যেভাবে

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD