টুর্নামেন্ট মাঠে গড়াতে দুই মাসেরও বেশি সময় বাকী। কিন্তু এবার আগে থেকেই মাঠে নেমে পড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং বডির কর্তারা। গতবার উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এবার আলো ছড়াবে। বলিউড তারকাদের নিয়ে আসছেন তারা। জানা গেছে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের গাইবেন ভারতের সংগীত শিল্পী আরজিৎ সিং। আর নাচতে দেখা যাবে অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠীকে। তবে পুরো ব্যাপারটা এখনো র্চড়ান্ত হয়নি।
সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল শুরু হবে আগামী ২ নভেম্বর। ৩১ অক্টোবর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে লড়বে আটটি দল। ভেন্যু হিসেবে ঢাকা ও চট্টগ্রাম নিশ্চিত। সিলেটও এই তালিকায় আসতে চেস্টা চালিয়ে যাচ্ছে। মাঠে দর্শক টানতে এবার টিকেটের দাম সর্বনিম্ন একশত টাকা রাখা হচ্ছে। গতবার এর মূল্য ছিল দুইশত টাকা। দর্শকরা অবশ্য তেমন সাড়া দেয়নি। এবার এই কথা মাথায় রেখে টিকিটের দাম কমানো হচ্ছে।



