Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঝড় তুলে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড লিটনের

October 10, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগে দেখা গেল ব্যাটিং ঝড়। সাদা পোশাকের ক্রিকেটেও রীতিমতো তান্ডব বইয়ে দিলেন লিটন দাস। আগের রেকর্ড পেছনে ফেলে বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। রাজশাহীর বিপক্ষে রংপুর এই ওপেনার খেললেন বিস্ময়কর এক ইনিংস।

বুধবার জাতীয় লিগের ম্যাচে রংপুরের এই ব্যাটসম্যান রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করলেন। এটিই বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড। শেষ পর্যন্ত ১৪২ বলে ২০৩ রান করে সাজঘরে ফিরেন লিটন দাস।

এ বছরের ২৬ এপ্রিল বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে লিটন ডাবল সেঞ্চুরি করেন ১৯০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দুইশ বলের নিচে এটিই ছিল প্রথম ডাবল সেঞ্চুরি। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন এই ওপেনার।

ব্যাট হাতে রীতিমতো রাজত্ব করেন তিনি। ৪৪ বলে করেন ফিফটি। তারপর ৮১ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৩তম শতরান সেঞ্চুরি। দেড়শ করেন ১০৮ বলে।

এমনিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড আফগান ব্যাটসম্যান শফিকউল্লাহ শাফাকের দখলে। আফগানিস্তানের ঘরোয়া চার দিনের ম্যাচে বুস্ট অঞ্চলের বিপক্ষে ৮৯ বলে ২০০ করেন কাবুল অঞ্চলের এই ব্যাটসম্যান।

লিটনের ব্যাটে ম্যাচের তৃতীয় দিন শেষে রংপুর ২ উইকেটে তুলেছে ৩১৯ রান। ম্যাচে এখনো তারা রাজশাহী থেকে পিছিয়ে ১১৯ রানে। ড্রয়ের পথেই আছে প্রথম স্তরের এই ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর-
রংপুর ১ম ইনিংস: ১৫১/১০
রাজশাহী ১ম ইনিংস: ১৫০ ওভারে ৫৮৯/৪ (ডি.)(আগের দিন ৪১৯/২) (জুনায়েদ ১০০*, ফরহাদ হোসেন ৬২, জহুরুল ৫৫, সাব্বির ১৫*; আরিফুল ১/৮৬, সোহরাওয়ার্দী ১/১০৩, মাহমুদুল ১/৮১, সাজেদুল ১/৭৮)।
রংপুর ২য় ইনিংস: ৪৯ ওভারে ৩১৯/২ (লিটন ২০৩, জাভেদ ৩৫, মাহমুদুল ৭২*, সাজেদুল ২*; তাইজুল ১/৯৮, শফিকুল ১/৬০)।

বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি

  ব্যাটসম্যান বল  মৌসুম
লিটন দাস ১৪০ ২০১৮–১৯
লিটন দাস ১৯০ ২০১৭–১৮
মোসাদ্দেক হোসেন ২২৯ ২০১৪–১৫
আবদুল মজিদ ২৩০ ২০১৭–১৮

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD