Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

জয়ে চোখ রেখেই নামবে বাংলাদেশ

March 12, 2019
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
জয়ে চোখ রেখেই নামবে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনো পথ খুঁজে পায়নি। অবশ্য নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা সঙ্গী দীর্ঘদিন ধরেই। এখন অব্দি দেশটি থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে দল। হেরেছে সিরিজের প্রথম টেস্টেও। শুক্রবার ভোরে ফের কিউইদের মুখোমুখি টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে চোখ রেখেই নামতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

হ্যামিল্টনে প্রথম টেস্টে তামিম ইকবাল, সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহর সেঞ্চুরি দলকে আত্মবিশ্বাসী করেছে। এই সাহস দিয়েছে কিউইদের মাঠে রান তোলা অসম্ভব কিছু নয়। সেই ভরসাতেই মাহমুদউল্লাহ বললেন, ‘দেখুন টেস্টে জেতাটা আসলেই গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব আর আমি মনে করি এই স্পৃহাটাই বেশি গুরুত্বপূর্ণ।’

এবার মাঠেও জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে নামবে টাইগাররা। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘আগের টেস্টেও বলেছিলাম আমরা আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলব। আমরা এখানে আমরা খেলার জন্যই খেলতে আসিনি, আমরা জিততে এসেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ নিউজিল্যান্ডে টেস্ট জিততে পারে। যদিও চ্যালেঞ্জটা কঠিন হবে, কিন্তু আমি তারপরেও এটি বিশ্বাস করি যে জিততে পারি আমরা।’

দলের বোলাররা সাফল্যে নেই। এনিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘ওরা অনভিজ্ঞ আর পুরো বোলিং আক্রমণটাই নতুন। এখনই যদি তাদের কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করি তাহলে তাদের জন্য সেটা খুব কঠিন হবে। তাদের সময় দিতে হবে। উইকেট শিকারের জন্য চেষ্টা করে যাচ্ছে ওরা। তবে অবশ্য বোলারদের কাছ থেকে আরেকটু ধারাবাহিক পারফরমেন্স আশা করছি।’

Related Posts

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের
বিশেষ প্রতিবেদন

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD