ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুবাই টেস্টে পাকিস্তানের জয়ের মঞ্চ তৈরি। পাকিস্তানের বিপক্ষে টানা চারদিন রাজত্ব করল স্বাগতিকরা। অস্ট্রেলিয়া ব্যাট-বল দুটোতেই ব্যর্থ। বৃহস্পতিবার টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচাতেই লড়তে হবে তাদের। কারণ জয় থেকে মাত্র ৭ উইকেট দুরে পাকিস্তান। আর অস্ট্রেলিয়ার দরকার ৩২৬ রান। টেস্টের শেষ দিনে এটা মিশন ইমপসিবল!
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চটজলদি রান তোলাতেই মনোযোগী ছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৮১ রান তুলে ২য় ইনিংস ঘোষণা করে ফেলে তারা। ওপেনার ইমাম-উল-হক করেন ৪৮ রান। আসাদ শফিক ৫৬ বলে ৪১ রান। এরপর অস্ট্রেলিয়ার সামনে জিততে পাহাড়সম লক্ষ্য-৪৬২ রান। তারপর ব্যাট করতে নেমে ফের চাপে পড়েছে অজিরা। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে করেছে ১৩৬ রান।
এবারো অস্ট্রেলিয়ার ওপেনাররা রান পেলেন। অ্যারন ফিঞ্চ আর উসমান খাজা প্রথম উইকেট জুটিতে করেন ৮৭ রান। তারপরই শুরু হয় উইকেট পতনের খেলা। এর আগে ১ম ইনিংসে দুই ওপেনার করেন ১৪২ রান। তারপরও ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
এদিন অ্যারন ফিঞ্চ করলেন ৪৯ রান। উসমান খাজা অপরাজিত ৫০ রানে। ট্রাভিস হেড ৩৪ রানে তার সঙ্গে আছেন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২/১০ ও ২য় ইনিংস: ৫৭.৫ ওভারে ১৮১/৬ (ডি.) (ইমাম ৪৮, হারিস ৩৯, শফিক ৪১, বাবর ২৮*; স্টার্ক ০/১৮, লায়ন ২/৫৮, সিডল ০/৩, হল্যান্ড ৩/৮৩, লাবুশেন ১/৯)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২০২/১০ ও ২য় ইনিংস: ৫০ ওভারে ১৩৬/৩ (ফিঞ্চ ৪৯, খাওয়াজা ৫০*, শন মার্শ ০, মিচেল মার্শ ০, হেড ৩৪*; আব্বাস ৩/২৬, হাফিজ ০/১০, ইয়াসির ০/৪২, ওয়াহাব ০/১৩)।


