Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জায়গা হারালেন সাব্বির-মুস্তাফিজ

October 9, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জায়গা হারালেন সাব্বির-মুস্তাফিজ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই যেন কিছু হচ্ছে না। বাংলাদেশ টি-টুয়েন্টি ফিরতে পারছে না চেনা ছন্দে। ত্রিদেশীয় ক্রিকেটে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যপট। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও ব্যাটসম্যানরা হতাশ করলেন। প্রথম ম্যাচের একাদশ থেকে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে না খেলা অধিনায়ক সাকিব আল হাসান ফিরেছেন দলে।

রোবববার ক্রাইস্টচার্চে টস করতে নেমেই অনন্য এক রেকর্ড গড়েন তিনি। সাকিবই এখন টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ার হবে ১৫ বছর ৩১৫ দিনের। পেছনে ফেললেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে।

সাকিবের সঙ্গে দলে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। ব্যাটিং ব্যর্থতায় বাদ ব্যাটার সাব্বির রহমান। সবশেষ চার টি-টুয়েন্টিতে তার রান যথাক্রমে ১৪, ১২, ০ ও ৫। তার জায়গায় এসেছেন শান্ত।

নাজমুল হোসেন শান্ত সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন হারারেতে। প্রতিপক্ষ জিম্বাবুয়। ২০১৯ সালে এই সংস্করণে অভিষেক হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেন ৯ ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে বল হাতে ব্যর্থ মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি একাদশে। ওই ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তার জায়গায় দলে শরিফুল।

নিউজিল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। অ্যাডাম মিলান এসেছেন ব্লেয়ার টিকনারের জায়গায়। তাদের বিপক্ষেই বাংলাদেশ ২০ ওভারে তুলে ৮ উইকেটে ১৩৭ রান।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)

Previous Post

লড়তেও পারল না বাংলাদেশ

Next Post

আরেকটি হতাশার গল্প

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
আরেকটি হতাশার গল্প

আরেকটি হতাশার গল্প

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD