Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় লিগে মিরাজের ৭ উইকেট

December 20, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টেস্ট অভিষেকেই বাজিমাত মিরাজের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

লঙ্গার ভার্সনই তার প্রিয় ফরম্যাট। যেখানে বল হাতে পেলেই চমক দেখান মেহেদী হাসান মিরাজ। সেই চমক থাকল জাতীয় ক্রিকেট লিগেও। বুধবার সাদা পোশাকে লাল বলে ঢাকা বিভাগের বিপক্ষে এই অফস্পিনার একাই নিয়েছেন ৭ উইকেট। মাত্র ২৪ রান দিয়ে ঢাকার সাত ব্যাটসম্যান ফিরিয়ে দিয়েছেন অফস্পিনার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে ১১৩ রানে অলআউট ঢাকা বিভাগ। খুলনা বিভাগ দিন শেষ করেছে বিনা উইকেটে ২৩ রানে।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে মিরাজের সেরা বোলিং ফিগার ছিল ৫০ রানে ৬ উইকেট। গতকাল অবশ্য টস হেরে ব্যাটিংয়ে ঢাকাকে শুরুর ধাক্কাটা মোস্তাফিজুর রহমান। ওপেনার রনি তালুকদারকে ফেরান তিনি। এর কিছুক্ষণ পরই এ বাঁহাতির বলে কাটা পড়েন তিনে নামা মোহাম্মদ জাহিদুজ্জামান। বসে ছিলেন না অন্য প্রান্তে আব্দুর রাজ্জাক। আরেক ওপেনার আব্দুল মজিতকে ফেরান তিনি। তখন ঢাকা বিভাগের রান ৩ উইকেটে মাত্র ২৬।

রকিবুল হাসান ও শুভাগত হোম চতুর্থ উইকেটে চেষ্টা করেছিলেন ঢাকা বিভাগের বিপদ কাটিয়ে তুলতে। কিন্তু সে সময় বল হাতে ম্যাজিক দেখাতে শুরু করেন মিরাজ। একে একে প্রতিপক্ষের বাকি সাত উইকেট একাই নিয়ে নেন তিনি। তাতে মাত্র ১১৩ রানেই শেষ ঢাকার প্রথম ইনিংস।

জবাব দিতে নেমে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায় বেশ আগেই।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৩/১০ (মজিদ ৯, রনি ৪, জাহিদুজ্জামান ৮, রকিবুল ২৮, শুভাগত ২১, তাইবুর ৮, নাদিফ ৬, শরিফ ০, অপু ১৪, শাহাদাত ১০, সাব্বির ৪*; রুবেল ০/২৩, মুস্তাফিজ ২/১৬, রাজ্জাক ১/৪৩, জিয়াউর ০/৬, মিরাজ ৭/২৪)।

খুলনা ১ম ইনিংস: ৪.৫ ওভারে ২৩/০ (এনামুল ১২*, সৌম্য ১১*; শরিফ ০/৮, শাহাদাত ০/১০, শুভাগত ০/৫)।

Previous Post

ওয়ানডেতেও জয়ে শুরু কিউইদের

Next Post

ঢাকা লিগে সেই ‘প্লেয়ার্স বাই চয়েজ’

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
উত্তাপ ছড়িয়ে ভিক্টোরিয়াকে হারাল রূপগঞ্জ

ঢাকা লিগে সেই ‘প্লেয়ার্স বাই চয়েজ’

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD