শেষ পর্যন্ত চমকই থাকল। ত্রিদেশীয় সিরিজের দলে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় জায়গা পেলেন। বাদ পড়লেন সৌম্য সরকার। একইসঙ্গে লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের নির্বাচকরা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার আবুল হাসান রাজুকেও রাখা হয়েছে দলে।
বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ওয়ানডে টুর্নামেন্ট। যার ফাইনাল ২৭ জানুয়ারি।
১৬ সদস্যের দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।









Discussion about this post