Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় ক্রিকেট লিগে তিতলির দাপট, ড্র সব ম্যাচ

October 11, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফতুল্লা টেস্টের প্রথম দিন ভারতের- ২৩৯/০
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে বৈরী আবহাওয়া এখন গোটা বাংলাদেশে। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। দিনভর থেমে থেমে বৃষ্টিতে জন জীবনে অবশ্য স্বস্তিও এসেছে। গরম কমে গেছে। জাতিয় ক্রিকেট লিগের ম্যাচেও তিতলির দাপট। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের সবক’টি ম্যাচ ড্র হয়েছে।

কক্সবাজারে লিগে সিলেট-চট্টগ্রাম ম্যাচে প্রথমদিনের আর খেলা হয়নি। এবার বাকী তিন ম্যাচেও একই অবস্থা! তিতলির কারণে বৃষ্টি থাকায় তিন ম্যাচের কোনোটাতেই শেষ দিনের খেলা হয়নি। এর পথ ধরে ড্র দিয়েই শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডের সব ম্যাচ।

কক্সবাজারের ফলটা অবশ্য নির্ধারিতই ছিল। কারণ গত দুই দিন খেলা হয়নি। প্রথমদিন সিলেটের বিপক্ষে সাদিকুর রহমান করেন শতরান। ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে চট্টগ্রাম।

আর খুলনায় জমে উঠেছিল ম্যাচ। বরিশালের ১ম ইনিংসে করা ২৯৯ রানের জবাবে বেশ লড়েছে খুলনা। জিয়াউর রহমানের শতরান ও আফিফ হোসেনের অপরাজিত ৮১ রানের ইনিংসে ৭ উইকেটে ৩৪৯ রান করে তারা। দুভার্গ্য আফিফের। বৃষ্টির কারণে ক্যারিয়ারের ৫ম প্রথম শ্রেণির সেঞ্চুরিটি পেলেন না।

আবার ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে জয়ের পথেই ছিল ঢাকা মেট্রো। ১ম ইনিংসে ঢাকা বিভাগ অলআউট হয় ২০৬ রানে। সাদমান ইসলাম করেন ক্যারিয়ার সেরা ১৮৯ রান। ঢাকা মেট্রো করে ৩৮৭ রানে। লিড ১৮১ রানের। তারপর ঢাকা দ্বিতীয় ইনিংসে ৫০ রানেই ২ উইকেট হারায়। এরপর আর খেলা শুরু করা যায়নি।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি করেন লিটন দাস। রান বন্যার ম্যাচটির ড্র-ই ছিল পরিনতি। শেষ পর্যন্ত ড্রই হয়েছে। ১ম ইনিংসে মাত্র ১৫১ রানে অলআউট হয়েছিল রংপুর। তারপর মাত্র ৪ উইকেট হারিয়ে ৫৮৯ রান তুলে স্বাগতিক রাজশাহী। ম্যাচে লিটন মাত্র ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করেন।

Previous Post

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে ফজলে রাব্বি

Next Post

উসমান খাজার ব্যাটে দুবাই টেস্ট ড্র

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post

উসমান খাজার ব্যাটে দুবাই টেস্ট ড্র

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD