Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাকের আলী একাদশে, বাদ সোহান

October 29, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাকের আলী একাদশে, বাদ সোহান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১৬ রানে হেরে ব্যাকফুটে থাকা লিটন দাসের দলকে আজ জিততেই হবে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে।

টস ভাগ্য আজও বাংলাদেশের পক্ষে থাকল না। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। অর্থাৎ, আগের ম্যাচের মতো এবারও রান তাড়ায় ব্যাট করতে হবে বাংলাদেশকে। টানা দুই ম্যাচেই টসে হেরেছেন লিটন দাস।

বাংলাদেশ আজকের ম্যাচে এক পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন জাকের আলী অনিক, বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আগের একাদশই অপরিবর্তিত রেখেছে।

প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হলেও শেষ দিকে হাল ছেড়ে দেয় বোলাররা। ১৭ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও শেষ তিন ওভারে ৫১ রান দেন তারা। রভম্যান পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটসম্যানের মিলিত রান ছিল মাত্র ৬২। পরের সারির লড়াই সত্ত্বেও ১৬ রানের ব্যবধানে হার মেনে নিতে হয় লিটনদের।

আজ তাই সব নজর থাকবে ব্যাটিংয়ে উন্নতির দিকে। রান তাড়ায় ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারলেই সিরিজে সমতা ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ একাদশে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।

Previous Post

বিপিএলে স্থায়ী ব্র্যান্ডের পথে বিসিবি, এক নামেই দল

Next Post

ফিজ-নাসুম-রিশাদের আঘাতে ১৪৯ রানে থামল উইন্ডিজ

Related Posts

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

11
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

13
Next Post
ফিজ-নাসুম-রিশাদের আঘাতে ১৪৯ রানে থামল উইন্ডিজ

ফিজ-নাসুম-রিশাদের আঘাতে ১৪৯ রানে থামল উইন্ডিজ

Discussion about this post

সর্বশেষ..

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

by cricbdadmin
0
5

বিসিবির নির্বাচন এবার শুধু ভোটের লড়াই নয়, হয়ে উঠেছে পরিচয়েরও পরীক্ষা। ক্রিকেটের বোর্ড গঠনের এই প্রক্রিয়ায় মাঠের চেয়ে বেশি আলোচনা...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

নির্বাচনে বিসিবির পরিচালক হলেন যারা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ এখন পুরোপুরি চূড়ান্ত। সভাপতি হিসেবে তামিম ইকবালের অভিষেক যতটা আলোচনায়, তার চেয়ে কম...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD