Friday, May 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছুটিতে রঙিন সময় তাসকিনের

January 5, 2021
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ছুটিতে রঙিন সময় তাসকিনের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছে সবাই। জীবনযাপনে নতুন সংযোজন ‘নিউ নর্মাল!’ কোভিড সংক্রমণ না কমলেও ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। এমন কী মাঠেও ফিরেছে ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শেষ করেছে দুটি টুর্নামন্টে। সামনেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ।

কোভিড পরবর্তী প্রথম সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে আছেন পেসার তাসকিন আহমেদ। যদিও এখনো শুরু হয়নি ক্যাম্প। তার আগে বেশ ছুটির আমেজে রয়েছেন জাতীয় দলের এ তারকা পেসার।

অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানালেন সময়টা বেশ রঙিন! মঙ্গলবার ১২টি ছবি আপলোড করেছেন তাসকিন। যেখানে দেখা যাচ্ছেন বাহারি রঙের পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে তাসকিন। সঙ্গে তার বাবা-মা আর স্ত্রী-সন্তান।

পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তাসকিন লিখলেন, Quality time with my family .. Alhamdulillah, মানে অনেকটা এমন- ‘পরিবারের সঙ্গে দারুণ সময়, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশেরই কোন এক রিসোর্টে সবাইকে নিয়ে ছুটির সময়টা কাটালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে ৮ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে চলে যাবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। ১০ জানুয়ারি থেকে শুরু অনুশীলন। তারপর নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ১৪ ও ১৬ জানুয়ারি।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তেমন সাফল্য না পেলেও প্রেসিডেন্টস কাপে ভাল করেছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলে তিনি নিজেকে উজাড় করে দিতে চান। জানালেন, ‘অনেকদিন পরে সামনে আমাদের আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। অবশ্যই লক্ষ্য থাকবে যেন সবাই ভালো কিছু করতে পারি। আল্লাহ তায়ালা যদি আমাদের সুযোগ করে দেন তাহলে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব।’

Previous Post

পিএসএলের ড্রাফটে মুস্তাফিজ

Next Post

ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কিউইরা

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কিউইরা

ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কিউইরা

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD