Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চোখের জলে বিদায় তামিমের

July 6, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চোখের জলে বিদায় তামিমের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সকাল থেকেই গুঞ্জনটা ভাসছিল বাতাসে। একটু সময় গড়াতেই নিশ্চিত হলো-গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তামিম ইকবাল। তখনই নিশ্চিত হয়েছিল বড় ঘোষণা আসতে যাচ্ছে। কিন্তু এতো বড় খবর-কল্পনা করা যায়নি! অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে ফেললেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

চট্টগ্রামের একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেন তামিম। অথচ একদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। খেলার কথা ছিল বাকি দুই ম্যাচেও। কিন্তু নিজ শহরের ক্যারিয়ারের ইতি টানেন তামিম। ৩৪ বছর বয়সী ওপেনার অনেক ঘটনার জন্ম দিয়ে বললেন গুডবাই!

বিদায় বলতে গিয়ে কাঁদলেন তামিম। চোখের জল আড়াল করে বললেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। এটার পেছনে হুট করে কোনো সিদ্ধান্ত ছিল না। এটা নিয়ে ভাবছিলাম আমি, এটার ভিন্ন ভিন্ন কারণ আছে, যেটা আমার মনে হয় না এখানে বলার দরকার আছে। এটা না যে হুট করে সিদ্ধান্ত নিয়েছি। বেশ কিছু দিন ধরেই কথা বলছিলাম, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছিলাম। আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এটিই।’

এমনিতে ইনজুরিতে বেশ সমস্যায় ছিলেন এই মহাতারকা। এই কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। পিঠের নিচের অংশের পুরনো ব্যথার কারণে কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারেননি। চলতি ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও জানান শতভাগ ফিট নন। তারপরও প্রথম ম্যাচটা খেলেন। কিন্তু এনিয়ে সমালোচনা হতেই সরে দাঁড়ালেন।

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। চার ওয়ানডের অভিজ্ঞতায় বিশ্বকাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে স্মরণীয় এক জয়ে দাপুটে ফিফটি করে নিজেকে চেনান। বিদায় বেলায় অনন্য উচ্চতায় তামিম। ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে রান ৫ হাজার ১৩৪। সেঞ্চুরি ১০টি, ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি তার।

তামিম ওয়ানডে ২৪১টি খেলে ৩৬.৬২ গড়ে রান ৮ হাজার ৩১৩। ১৪ সেঞ্চুরির পাশে এখানে ফিফটি ৫৬টি। এই সংস্করণে দেশের হয়ে রান, সেঞ্চুরি, ফিফটি, সবকিছুতেই তিনি নাম্বার ওয়ান। ৭৪ ম্যাচে ১ হাজার ৭০১ রান নিয়ে তিনি আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলেন গত জুলাইয়ে। এই ফরম্যাটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রান করা দেশের একমাত্র ব্যাটসম্যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ২৫টি। এখানেও শীর্ষে।

২০১৭ সালে নিউ জিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে ক্রাইস্টচার্চ টেস্টে নেতৃত্ব দিয়ে দেশের হয়ে প্রথম অধিনায়কত্ব করেন তামিম। ২০১৯ বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডেতে নেতৃত্ব দেন তিনি মাশরাফি বিন মুর্তজার চোটে পড়ায়। ২০২০ সালে মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হন। ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১টিতে।

বলা হচ্ছিল এবারের বিশ্বকাপে খেলবেন তামিম। কিন্তু তার আগেই গুডবাই বললেন, চোখের জলে!

Previous Post

শুরুতেই হারল বাংলাদেশ

Next Post

ক্রিকেট খেলি বাবার স্বপ্ন পূরণের জন্য…

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
ক্রিকেট খেলি বাবার স্বপ্ন পূরণের জন্য…

ক্রিকেট খেলি বাবার স্বপ্ন পূরণের জন্য…

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD