ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটিংয়ের পর বল হাতেও চমক দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আরেকটু সরাসরি বলা যায় বার্বাডোজ টেস্টে জেমন হোল্ডার ডাবল সেঞ্চুরি করে এগিয়ে দেন দলকে। এরপর বল হাতে ‘পার্ট টাইম’ স্পিনার রোস্টন চেইসের বোলিংয়ে কুপোকাত ইংল্যান্ড।
টেস্টের চতুর্থ দিনে ৩৮১ রানের বড় ব্যবধানে জো রুটের দলকে হারাল উইন্ডিজ। ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
৬২৮ রানের বিশাল টার্গেটের সামনে ইংল্যান্ড অলআউট ২৪৬ রানে। অফ স্পিনে ৬০ রানে ৮ উইকেট নিয়েছেন চেইস।
বিনা উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করে কিছুই করতে পারেনি ইংলিশরা। এক পর্যায়ে ৩১ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। বার্নস যা একটু লড়লেন। তিনি করেন ৮৪ রান। বেন স্টোকস ৩৪। আর চেইস ৮০ রানে নেন ৬ উইকেট। এটি উইন্ডিজের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিংয়ের রেকর্ড।
টেস্টে প্রথম ইনিংসে বল না করেও দ্বিতীয় ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড এখন চেইসের। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার অফ স্পিনার হিউ ট্রেম্বল ইংল্যান্ডের ২য় ইনিংসে শিকার করেন ২৮ রানে ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮৯/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৭/১০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪১৫/৬ (ইনিংস ঘোষণা)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৮০.৪ ওভারে ২৪৬/১০ (বার্নস ৮৪, জেনিংস ১৪, বেয়ারস্টো ৩০, রুট ২২, স্টোকস ৩৪, বাটলার ২৬, মইন ০, ফোকস ৫, কারান ১৭, রশিদ ১, অ্যান্ডারসন ৪*; রোচ ০/৫৮, গ্যাব্রিয়েল ১/৫৫, হোল্ডার ০/২৪, চেজ ৮/৬০, জোসেফ ১/৩৫, ক্যাম্পবেল ০/১০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৮১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: জেসন হোল্ডার


