Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চুক্তিতে না রাখতে মাশরাফির অনুরোধ

January 14, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
খেলে যেতে চান মাশরাফি!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিজে থেকেই সরে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার অনুরোধ করেছেন ওয়ানডে দলের অধিনায়ক। যদিও গত জুলাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। এ অবস্থায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানালেন নিজের ইচ্ছায় চুক্তি থেকে সরে গেলেন মাশরাফি।

গত বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফি। তারপর বিশ্বকাপেও খেলেন চোট নিয়ে। দীর্ঘ পাঁচ মাস পর বঙ্গবন্ধু বিপিএল দিয়ে মাঠে ফেরেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।

এ অবস্থায় গুঞ্জন ম্যাশ কি ওয়ানডেতে ফের ফিরবেন? খেলবেন টাইগারদের আগামী সিরিজে?

তার আগে মাশরাফির কেন্দ্রীয় চুক্তিতে না থাকা প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন,‘ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি। আমাদের কাছে তালিকা এসেছিল আমরা সেটাকে আরেকটু পরিমার্জন করবো। নতুন বেশ কয়েকজন খেলোয়াড় ভাল খেলছে। তাদের চুক্তিতে আনা যায় কিনা- সেটা জানিয়ে আমরা এই তালিকা নতুন করে তৈরি করতে বলেছি। তবে হ্যাঁ, এই সভায় আমরা বসার আগে মাশরাফি আমার সঙ্গে কথা বলেছে। সে জানিয়েছে-তাকে যেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যাতে না রাখা হয়। কারণ হিসেবে মাশরাফি বলেছে- তাকে যদি চুক্তিতে না রাখা হয় তাহলে তার জায়গায় নতুন কোন খেলোয়াড় সুযোগ পাবে। আমরা তার অনুরোধ মেনে নিয়েছে। অর্থাৎ এটা পরিস্কার যে মাশরাফি বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না।’

একইসঙ্গে মাশরাফির অবসর প্রসঙ্গে পাপন রোববার জানালেন, ‘ওকে একবার আমরা অফার (অবসর নেয়ার বিষয়ে) করেছিলাম। বিশ্বকাপের পরে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচের আয়োজন করে তাকে বিদায় জানানোর পরিকল্পনাও করা হয়েছিল। জিম্বাবুয়ের সঙ্গে সেই ম্যাচ নিয়ে বিসিবি আলোচনাও করেছিল। আর এই বিষয়ে মাশরাফির সঙ্গে বিশ্বকাপের সময়েই আমার লন্ডনেই কথা হয়েছিল। তবে যাই হোক পরে ও (মাশরাফি) আর রাজি হলো না। আমাকে বলল- এই বিপিএল পর্যন্ত দেখতে চায়। তারপর সিদ্ধান্ত নেবে। আর এখন আমি মিডিয়ায় দেখতে পাচ্ছি সে বলেছে-তার নাকি ঘটা করে বিদায় নেয়ার কোন ইচ্ছেই নেই। আমাকে অবশ্য এই বিষয়ে সে এখনো কিছু বলেনি। আমি পত্র পত্রিকায় দেখেছি তার মন্তব্য। দেখা যাক কি হয়? আমরা তো চাইবেই তাকে খুব ভালভাবে একটা বিদায় দেয়ার। সেই আয়োজনটা আমরা এমন করতে চাই যা বাংলাদেশের আর কেউ কখনো পেয়েছে বা পাবে! তার বিদায় নিয়ে এটাই আমাদের ইচ্ছে। এখন যে যদি চায় তাহলে হবে। আর না চাইলে কিছু করার নেই’।

Previous Post

১৪ সেলাই নিয়েও হার মানছেন না মাশরাফি

Next Post

পাকিস্তানে এখনই টেস্ট খেলবে না বাংলাদেশ

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

4
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post
বিসিবির প্রস্তাব আবারও ফিরিয়ে দিল পিসিবি

পাকিস্তানে এখনই টেস্ট খেলবে না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
4

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD