Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

চার বছর পর টেস্ট দলে রাজ্জাক

January 28, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রাজ্জাকের ৫০০ উইকেটের উৎসব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার মিলল। অবশ্য অন্যভাবে বলা যায় সাকিব আল হাসানের ইনজুরিতেই কপাল খুলেছে আব্দুর রাজ্জাকের। দীর্ঘ চার বছর জাতীয় দলের দরজা খুলল এই বাঁহাতি স্পিনারের। কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হয়ে প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের মাইলফলকে পা রাখলেন তিনি। সাফল্যের সেই রেশটা তরতাজা থাকতেই রোববার সুখবর পেলেন রাজ্জাক। টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে নেওয়া হয়েছে বাঁহাতি এ স্পিনারকে। জানালেন- প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ফোন করে রাজ্জাককে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছেন। রাজ্জাক বলেন, ‘হঠাৎ পাওয়া এই ডাকে আমি খুবই খুশি। আমি ভাবতে পারিনি এভাবে জাতীয় দলে আসব। আমি খেলার মধ্যেই ছিলাম। বিসিএল খেললাম। খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবেও ফিট আছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে রোববার রাতেই বন্দর নগরীতে টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন রাজ্জাক। ১২ টেস্টে ২৩ উইকেট নিয়েছেন রাজ্জাক। ২০১৪ সালে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে সাদা পোশাকে তাকে দেখা গিয়েছিল মাঠে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD