ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরনো দলে ফিরে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫ কোটি রুপিতে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসে। আবার ১৭ কোটিতে বিরাট কোহলিকে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই। এবার অবশ্য সাকিব আল হাসানকে রেখে দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হবে এবারের আইপিএলের নিলাম।
আসছে আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখল চলুন দেখে নেই
মুম্বাই ইন্ডিয়ান্স-
যাদেরকে ধরে রাখা হয়েছে: রোহিত শর্মা (১৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১১ কোটি রুপি) জসপ্রিত বুমরাহ (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে: ৪৭ কোটি রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-
যাদেরকে ধরে রাখা হয়েছে: বিরাট কোহলি (১৭ কোটি রুপি), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি রুপি) ও সরফরাজ খান (১.৭৫ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৯ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স-
যাদেরকে ধরে রাখা হয়েছে: সুনিল নারিন (৮.৫ কোটি রুপি) ও আন্দ্রে রাসেল (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে: ৫৯ কোটি রুপি
দিল্লি ডেয়ারডেভিলস-
যাদেরকে ধরে রাখা হয়েছে: ঋষভ পন্ত (৮ কোটি রুপি), ক্রিস মরিস (৭.১ কোটি রুপি) ও শ্রেয়াস আয়ার (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৭ কোটি রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব-
যাদেরকে ধরে রাখা হয়েছে: অক্ষর প্যাটেল (৬.৭৫ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি
নিলামে কত ব্যয় করবে:: ৬৭.৫ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ-
যাদেরকে ধরে রাখা হয়েছে: ডেভিড ওয়ার্নার (১২ কোটি রুপি), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোপি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৫৯ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস-
যাদেরকে ধরে রাখা হয়েছে: এমএস ধোনি (১৫ কোটি রুপি), সুরেশ রায়না (১১ কোটি রুপি) রবীন্দ্র জাদেজা (৭ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৭ কোটি রুপি
রাজস্থান রয়্যালস-
যাকে ধরে রাখা হয়েছে: স্টিভেন স্মিথ (১২ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৬৭.৫ কোটি রুপি









Discussion about this post