Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ

September 7, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আফগানিস্তান স্পিনারদের তোপে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষেই অস্বস্তিতে ছিল বাংলাদেশ। শনিবার সেটা আরও প্রকোট হয়েছে স্বাগতিক বোলারদের ছন্নছেড়া বোলিংয়ে। এ সুযোগে সফরকারীরা রানের বোঝা চাপিয়ে দিয়েছে টাইগারদের উপর। আর তাতে এ টেস্টে হারের শঙ্কা ভর করেছে সাকিব আল হাসানদের ওপর।

আফগানদের প্রথম ইনিংসে করা ৩৪২ রানের জবাবে শনিবার বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ২০৫ রানে। যে কারণে সফরকারীরা লিড পায় ১৩৭ রান। দিন শেষে তারা এ রানের সঙ্গে আরও যোগ করেছে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান। তার মানে রশিদ খানের দল সাকিবদের চেয়ে এগিয়ে ৩৭৪ রান।

গতকালের ১৯৪ রানের সঙ্গে শনিবার কোন রান না করেই ফেরেন তাইজুল। তবে এক প্রান্ত আগলে চেষ্টা করেছিলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু অন্য প্রান্তে থাকা নাঈম হাসান পারেননি খুব একটা সঙ্গ দিতে। যে কারণে টাইগারদের ইনিংস স্থায়ী হয় মাত্র ১৭ মিনিট। তাতে ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মোসাদ্দেক ৪৮ রানে অপরাজিত ছিলেন। আফগানদের হয়ে রশিদ খান নেন ৫৫ রানে ৫ উইকেট। এ নিয়ে এ লেগি টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার দেখা পান ৫ উইকেটের।

শনিবার ১৩৭ রানে পেছনে থাকলেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতে দুর্দান্ত বোলিং করেন সাকিব আল হাসান। এ বাঁহাতি নিজের প্রথম ওভারেই সাজঘরের পথ দেখান ইহসানউল্লাহ ও রহমত শাহকে কিছুক্ষণ পরই নাঈম হাসান দারুণ এক অ্যাঙ্গেল ডেলিভারিতে স্লিপে সৌম্য সরকারের ক্যাচে সাজঘরের পথ দেখান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শাহেদিকে। সে সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮। যে কারণে সফরকারীদের অল্প রানের মধ্যে বেধে জয়ের লক্ষ্যটা ধরা ছোঁয়ার মধ্যে পাওয়ার আশা করেছিল টাইগাররা। কিন্তু সেটা হতে দেননি আজগর আফগান ও ইব্রাহিম জাদরান। চতুর্থ উইকেটে এ দুই ব্যাটসম্যান স্বাগতিক স্পিনারদের কোন পাত্তা না দিয়ে ১০৮ রানের জুটি গড়েন। তার মধ্যে আজগরের অবদান ছিল ৪ চার ও ২ ছয়ে ৫০ রান। শেষ পর্যন্ত এ জুটি ভাঙেন তাইজুল ইসলাস। বিপজ্জনক আজগরকে উইকেটের পেছনে সাকিবের ক্যাচে পরিণত করেন।

আজগর ফিরলেও টাইগারদের বিপদ বাড়ান ইব্রাহিম। এ ডানহাতি শনিবার এক প্রান্ত আগলে আফসার জাজাইকে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৩৫ রানের জুটি। তাতে আফগানদের লিড পেরিয়ে যান ৩০০। সে সময় ইব্রাহিম ছুটছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত তাকে সীমানায় মুমিনুলের ক্যাচে থামান নাঈম হাসান। এরপর দিনের বাকিটা সময় সাকিবদের জ্বালান আফসার। রশিদ খানের সঙ্গে সপ্তম ও কায়েস আহমেদের সঙ্গে অষ্টম উইকেটে ছোট কিন্তু কার্যকারী জুটি গড়ে লিড বাড়াতে থাকেন। দিন শেষে যা বড় অস্বস্তি হয়ে দেখা দিয়েছে সাকিবদের জন্য।

বাংলাদেশের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব। এদিকে তাইজুল ও নাঈম পকেটে পুরেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২

বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ (আগের দিন ১৯৪/৮)(সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪, নাঈম ৭; ইয়ামিন ১০-২-২১-১, নবি ২৪-৬-৫৬-৩, জহির ৯-১-৪৬-০, রশিদ ১৯.৫-৩-৫৫-৫, কাইস ৮-২-২২-১)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৮৩.৪ ওভারে ২৩৭/৮ (ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, শহিদি ১২, আসগর ৫০, আফসার ৩৪*, নবি ৮, রশিদ ২৪, কাইস ১৪, ইয়ামিন ০*; সাকিব ১৬-৩-৫৩-৩, মিরাজ ১২-৩-৩৫-১, তাইজুল ২৪.৪-৫-৬৮-২, নাঈম ১৭-২-৬১-২, মুমিনুল ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০)।

Previous Post

বিস্ময়কর বিশ্বরেকর্ড, টানা ৪ বলে উইকেট মালিঙ্গার

Next Post

সুখবর পেলেন মালিঙ্গা

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

6
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শ্রীলঙ্কার

সুখবর পেলেন মালিঙ্গা

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
6

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD