Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home লিড স্টোরি

ঘুরে দাঁড়িয়ে জিততে চায় বাংলাদেশ

May 27, 2025
in লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঘুরে দাঁড়িয়ে জিততে চায় বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত হারের পর বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ আরও বড়। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারানোর মিশন। লাহোরে দল প্রস্তুত হচ্ছে প্রত্যাঘাতের জন্য। দলের হাল ধরে থাকা ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন, এখনই সময় নিজেদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার।

লাহোরে সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা আমাদের সেরা ক্রিকেট খেলার সময়। পাকিস্তানকে হারানোর সেরা সময় কিনা জানি না, কিন্তু আমরাই নিজেদের সেরাটা দিতে পারি এখন।’

আইপিএলের সময় ইনজুরিতে পড়া মুস্তাফিজকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সিমন্স বললেন, ‘মুস্তাফিজ তো এখন সিনিয়র। তাকে মিস করবো। তবে এটা অন্য কারও জন্য সুযোগ।’ খালেদ আহমেদ যেমন দলে ডাক পেয়েছেন এই শূন্যতা পূরণের জন্য।

দলের পেস আক্রমণে ভারসাম্যের ঘাটতি মানছেন সিমন্স, ‘এই ফরম্যাটে বোলিং আমাদের শক্তি। কিন্তু দুই অভিজ্ঞ বোলার না থাকায় কিছুটা ভারসাম্য হারিয়েছে।’ এই সিরিজে বাংলাদেশ দলের বাড়তি সুবিধা হতে পারে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিজ্ঞতা। দলের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফ-যেমন শন টেইট, মুশতাক আহমেদ-পিএসএলে কাজ করেছেন। সিমন্স বলেন, ‘তাদের অভিজ্ঞতা ও তথ্য কাজে লাগানোর চেষ্টা করব। এখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই মূল টার্গেট।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জয় তুলে নিতে পারে কিনা, তা সময়ই বলবে।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD