Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গোলাপি বলের টেস্ট ভূবনে…

December 8, 2015
in গিনেস বুক থেকে, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
গোলাপি বলের টেস্ট ভূবনে…
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

২৭ নভেম্বরও শুরু হল টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সোয়াশ বছরেরও পুরনো টেস্ট ক্রিকেট দেখল কৃত্রিম আলোর ক্রিকেট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই লড়াইয়ের কিছু চুম্বক অংশ ভারতীয় পত্রিকা থেকে এখানে তুলে ধরা হল-

টস ভাগ্য

গোলাপি বলের টেস্টে প্রথম টস জিতলেন ব্রেন্ডন ম‍্যাকালাম। সিরিজের প্রথম দুই টেস্টে ম্যাকালামের টস–ভাগ্য ছিল মন্দ৷ কিন্তু ঐতিহাসিক এই টেস্টে টসে জিতে ইতিহাসের পাতায় নাম তুলে রাখলেন ম্যাকালাম৷ আর টসে জিতেই ব‍্যাটিংয়ের সুযোগও ছাড়েননি। এডিলেডের সবুজ পিচকে কাজে লাগিয়ে বড় রান তোলাই ম‍্যাকালামের উদ্দেশ‍্য। কিন্তু বলাই বাহুল‍্য, তা কাজে লাগল না। ব্যাটসম‍্যানদের ব‍্যাটিং–ব্যর্থতায় বেশি রান তুলতে পারল না নিউজিল‍্যান্ড।

সবুজ, সবুজ!!

ম‍্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক গোপন করেননি মনের কথা৷ সাফ জানিয়েছেন, ‘ভাবিনি পিচে এতটা ঘাস থাকবে৷ তাই সেটা দেখেই কিছু সিদ্ধান্ত বদলেছি৷ মনে হচ্ছে লড়াইটা জমে উঠবে৷ আশা রাখছি, আগামী পাঁচ দিন ভাল কাটবে৷’ ম‍্যাচের পর অবশ্য স্মিথের বোলাররাই শেষ হাসি হাসছেন।

প্রথম আঘাত

নতুন বলে বল করার সৌভাগ‍্য সবার হয় না। সেই অভিজ্ঞতার সাক্ষী হলেন মিচেল স্টার্ক। গোলাপি বলে প্রথম বল করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন তিনি। স্টার্কের বল ফেস করেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।

অভিষেক রান

এই রেকর্ডও দখলে গেল গাপটিলের। স্টার্কের প্রথম ওভারের চতুর্থ বলটিকে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে একটি রান সংগ্রহ করেন তিনি।

প্রথম আউট

গোলাপি বলে প্রথম উইকেট নিতে চেয়েছিলেন প্রত্যেক বোলারই। কিন্তু শিকে ছিঁড়ল জোস হ‍্যাজেলউডের। এডিলেডে দিন–রাতের টেস্টের প্রথম দিন চতুর্থ ওভারে গাপটিলকে আউট করেন তিনি৷

প্রথম বাউন্ডারি

গোলাপি বলে প্রথম চার মারলেন কেন উইলিয়ামসন৷ স্টার্কের প্রায় ফুলটসে ফ্লিক করে স্কোয়ার লেগে চার মারলেন তিনি৷ তঁারও নাম উঠে এল ইতিহাসে।

প্রথম ছক্কা

হ‍্যাজলউডের শর্ট বল মিড অনে উড়িয়ে দিয়ে দিন–রাতের টেস্টে প্রথম ছয় মারলেন টিম সাউদি।

প্রথম হাফসেঞ্চুরি

গোলাপি বলের প্রথম টেস্টে প্রথম অর্ধশতরান করার রেকর্ড গড়লেন টম লাথাম। ৯২ বলে তঁার এই অর্ধশতরান আসে।

অভিষেক টেস্ট

দিন–রাতের টেস্টের মাধ‍্যমেই সাদা জার্সিতে অভিষেক ঘটল নিউজিল‍্যান্ডের মিশেল স‍্যান্ট‍নারের। এবং অভিষেকেই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তঁার। ৩১ রান করে স্টার্কের বলে তার অফস্টাম্প ছিটকে যায়।

দর্শক

প্রথম দিন–রাতের টেস্ট দেখতে এডিলেড ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত ছিলেন ৪৭,৪৪১ দর্শক।

রান

টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নিলেও তা বুমেরাং হয়ে ফিরে আসে ম‍্যাকালামের কাছে। স্টার্ক, হ‍্যাজেলউড বা সিডলের পেসের সামনে নিউজিল‍্যান্ডের কোনও ব্যাটসম‍্যানই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। একমাত্র টম লাথাম (৫০) বলার মতো রান করেন। অধিনায়ক ম‍্যাকালাম (৪) চূড়ান্ত ব‍্যর্থ। ২০২ রানেই গুটিয়ে যায় নিউজিল‍্যান্ডের ইনিংস। তবে পাল্টা প্রত্যাঘাতও করেছে তারা। দুই ওপেনার জো বার্নস (১৪) এবং ফর্মে থাকা ওয়ার্নার (১) ইতিমধ্যেই ড্রেসিংরুেম ফিরে গেছেন। ক্রিজে অধিনায়ক স্মিথ (২৪ অপরাজিত) এবং অ‍্যাডাম ভোজেস (৯ অপরাজিত)। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫৪। প্রথম দিনের খেলা শেষের পর অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘দিন–রাতের প্রথম ম‍্যাচ খেলে আমরা ইতিহাস তৈরি করলাম। প্রচুর মানুষ আজ আমাদের খেলা দেখলেন। বিশ্ব ক্রিকেটের পক্ষে এটা খুবই ভাল।’

Previous Post

সাকিব-তামিম দুই বন্ধুর দাপট

Next Post

আরেকটি দাপুটে জয় জাহানারাদের

Related Posts

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

7
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান লিজেন্ডস লিগে সাকিব

3
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

‘এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি’

7
Next Post
আরেকটি দাপুটে জয় জাহানারাদের

আরেকটি দাপুটে জয় জাহানারাদের

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
4

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD