Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

গুঞ্জন উড়িয়ে মাশরাফিও যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে

July 14, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাশরাফিতে আস্থা ওয়ালশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবসরের গুঞ্জন উড়িয়ে খেলে যাবেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতা পেছনে ফেলে এবার দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে লঙ্কা মিশনে যাবেন মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠকে করেন মাশরাফি। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনা শেষ হওয়ার পর জানা যায়- মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কায় খেলবে টিম টাইগার্স।

অবশ্য সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে শঙ্কা রয়েছে। তারা বোর্ডের কাছে এরইমধ্যে চেয়েছেন ছুটি।

হাবিবুল বাশার বলেন, ‘বিশ্বকাপে চোট নিয়েই খেলেছে মাশরাফি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে ওকে একটা ফিটনেস টেস্ট দিতে হবে। লিটন ছুটি চেয়েছে। ও শ্রীলঙ্কায় যেতে পারবে না। সাকিবও ছুটি চেয়েছে। তবে ওর ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি। তবে সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা।’

সিরিজের জন্য কবে দল ঘোষণা করা হবে। নির্দিষ্ট করে বলতে পারেননি হাবিবুল। তিনি জানান, দল ঠিক করতে বিশ্বকাপে খেলে আসা ক্রিকেটারদের চোট নিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা, ‘দলে কয়েকজনের চোট সমস্যা আছে। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের চোট নিয়ে রিপোর্টের অপেক্ষায় আছি। ওরা কিছু দিন বিশ্রাম পেয়েছে। আশা করি ওদের খেলতে কোনো সমস্যা হবে না।’

বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১টি উইকেট পেয়েছিলেন মাশরাফি। বাংলাদেশ দলও করতে পারেনি আশানুরূপ ফলাফল। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও, বিশ্বকাপ শেষ করতে হয় অষ্টম স্থানে থেকে। বলা হচ্ছিল দেশের মাঠে খেলেই অবসর নেবেন মাশরাফি। কিন্তু হাল ছাড়ছেন না মাশরাফি। লড়াই চালিয়ে যাবেন তিনি।

শ্রীলঙ্কা মিশনের উদ্দেশ্যে আগামী ২০ জুলাই উড়বেন মাশরাফিরা। ৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন মুশফিক-রিয়াদরা। এরপর ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে টিম টাইগার্স।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD