Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গাভাস্কারের বেফাঁস মন্তব্য, আনুশকার কড়া জবাব

September 28, 2020
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
গাভাস্কারের বেফাঁস মন্তব্য, আনুশকার কড়া জবাব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্রিকেটার হিসেবে কিংবদন্তির তালিকাতেই আছেন তিনি! খেলা ছেড়ে ধারাভাষ্যে নাম লেখানোর পরও সমান দাপট সুনীল গাভাস্কারের। কিন্তু এই ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব এবার বেফাঁস মন্তব্য করে সমালোচনার তোপে। বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে তার স্ত্রী আনুশকা শর্মা টেনে এনে অশ্লীল কৌতুক করে ফেসেছেন গাভাস্কার।

কোহলির স্ত্রী-বলিউড তারকা গাভাস্কারের মন্তব্যে হতাশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের সময় কোহলির অনুশীলনের ঘাটতি নিয়ে কথা বলেন গাভাস্কার। সেই কথার ৩৪ সেকেন্ডের একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে সহ ভাষ্যকার আকাশ চোপড়ার উদ্দেশে গাভাস্কারকে বলতে শোনা যায়, ‘এত দিন লকডাউন ছিল, এই সময়ে ও শুধুই অনুশীলন করেছে আনুশকার বোলিংয়ে। যা ওর খুব বেশি কাজে আসবে না।”

এমন মন্তব্যে চটেছেন সন্তান সম্ভবা আনুশকা। ইনস্টাগ্রামে গাভাস্কারের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার, আপনার বার্তাটি বিরক্তিকর। একজন স্বামীর পারফরম্যান্সের পেছনে তার স্ত্রীর দায় আছে- কী ভেবে আপনি এমন মন্তব্য করলেন, এর কারণটা ব্যাখ্যা করলে খুশি হবো। আমি নিশ্চিত- ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় এত বছর আপনি সব ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান করেছেন। আপনার কি মনে হয় না, একইরকম সম্মান আমার ও আমাদের প্রতি থাকা উচিত?’

এখানেই শেষ নয়, স্টোরিতে আনুশকা আরও লিখেছেন, ‘এটাও নিশ্চিত- আমার স্বামীর গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে আপনি অন্য শব্দও ব্যবহার করতে পারতেন, অন্যভাবেও বলতে পারতেন। নাকি এখানে কেবল আমার নাম ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হতো? ২০২০ সালে এসেও আমাকে ঘিরে এই বিষয়গুলোর পরিবর্তন হয়নি। কবে ক্রিকেটের সঙ্গে আমাকে জড়ানো বন্ধ হবে-এমন মন্তব্য বন্ধ হবে!’

সঙ্গে আনুশকা আরও লিখেছেন. ‘শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, আপনি একজন কিংবদন্তি যার নাম ভদ্রলোকের খেলাটিতে সবসময় উপরের সারিতে থাকবে। এই লেখায় আমি কেবল বোঝাতে চেয়েছি যে আপনার কথাগুলো শুনে কেমন লেগেছে আমার।’

আইপিএল ম্যাচে দুটি ক্যাচ ছাড়ার পর মাত্র ১ রান করে আউট হন বিরাট কোহলি।

Previous Post

তাহলে স্থগিত হয়ে যাবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর?

Next Post

এবার দোকানি বনে গেলেন সাকিব!

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
এবার দোকানি বনে গেলেন সাকিব!

এবার দোকানি বনে গেলেন সাকিব!

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD