Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

গাজীর জয়ের নায়ক নাসির

May 31, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নাসির জেতালেন ভিক্টোরিয়াকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের সঙ্গে দেশে ফিরে সেই চেনা ছন্দেই আছেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও বল-ব্যাটে হাতে আরো একবার ঝলক দেখালেন তিনি। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে বুধবার ডিপিএলের সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

লিগে আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে নাসির ক্যারিয়ার সেরা ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যে ম্যাচে তার দল জিতেছে ১৭৭ রানের বড় ব্যবধানে।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি মঙ্গলবার বৃষ্টির দাপটে হতে পারেনি। তাই ৪৩ ওভারের ম্যাচটি গতকাল রিজার্ভডে মাঠে গড়ায়। টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৩৯.১ ওভারে মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায়। জবাবে নাসির হোসেনের অপরাজিত ৬১ ও এনামুল হক বিজয়ের ৪৫ রানে ভর করে ৩৮.৪ ওভারেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গাজী।

তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে মুনিম শাহরিয়ারকে হারায় গাজী। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল বিজয়। তাদের ৫৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় গাজীকে। এর কিছুক্ষণের মধ্যে এনামুল (৪৫) ও মুমিনুল (৩৩) সাজঘরে ফিরে গেলেও দলকে পথ দেখান অধিনায়ক নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে নাদিফ চৌধুরীকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ৬১ রানে অপরাজিত থেকে গাজীকে জিতিয়েই মাঠে ছাড়েন নাসির। তার ইনিংসটিতে ছিল ৯ টি চারের মার।

তারও আগে বল হাতেও সফল ছিলেন নাসির। ৯ ওভারে ৪২ রানে নেন ২টি উইকেট।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD