Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটারদের পারফরম্যান্সে ধস, সমাধানে মনোবিদের পরামর্শ

June 3, 2025
in লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঠিক সময়ে হবে তো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার, এরপর পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ-টানা দুটি সিরিজ হারে চরম হতাশার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতির নামে শুরু হওয়া এই সফর শেষ হয়েছে আত্মবিশ্বাসের চরম পতন দিয়ে।

সংযুক্ত আরব আমিরাত সফরে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হার-একে তো হারের ধাক্কা, তার ওপর যুক্তরাষ্ট্রের পর আরেক সহযোগী দেশের কাছেও সিরিজ হার। এরপর পাকিস্তানে গিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি দল। ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে ধারহীনতা-সব মিলিয়ে একরাশ হতাশা নিয়েই দেশে ফিরেছেন লিটন-তামিমরা।

এ অবস্থায় ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, ‘মানসিকভাবে দল ভেঙে পড়েছে। ফ্ল্যাট উইকেট, ঘাস, স্কিডি বল-পাকিস্তানের কন্ডিশনে টেকনিক্যালি দক্ষ ব্যাটার দরকার ছিল। শান্তর মতো কেউ সুযোগ পেলে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু পরিকল্পনায় পরিবর্তন আসেনি, বরং আত্মবিশ্বাস আরও কমে গেছে।’

এই সংকট কাটাতে তিনি মনোবিদ নিয়োগের পরামর্শ দিয়ে বলেন, ‘ক্রিকেটারদের আলাদা সেশন করানো জরুরি। কী কারণে এত খারাপ পারফর্ম করছে সেটা খুঁজে বের করতে হবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও হতাশ। তিনি বলেন, ‘আমিরাতের সঙ্গে ৩-০ জেতা উচিত ছিল। কিন্তু সেখানে হার আর পাকিস্তানের মাটিতে খারাপ খেলা—সবই হতাশার। বোলিংয়েও ঘাটতি ছিল। মুস্তাফিজ ও তাসকিন না থাকলে আমাদের আক্রমণ দুর্বল হয়ে পড়ে। একজন বাঁহাতি স্পিনারের অভাবও স্পষ্ট।’

শেষ ম্যাচে পারভেজ হোসেন ইমন ও তানজিদের শতরানের জুটি একসময় আশার আলো দেখালেও মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে আবারও হার মানে বাংলাদেশ। ব্যর্থতার কারণ হিসেবে দুই সাবেক তারকার চোখে উঠে এসেছে মানসিক দুর্বলতা, ভুল দল নির্বাচন ও পরিকল্পনার ঘাটতি।

এখন টাইগারদের সামনে শ্রীলঙ্কা সফর। ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন দ্বীপদেশটির উদ্দেশে রওনা হবে দল। এর আগে মিরপুরে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে। টানা দুই সিরিজে ব্যর্থতার পর এই সফরেই নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ দেখছেন অনেকে।

Previous Post

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

Next Post

বিকেএসপি-চীন বন্ধুত্বে ক্রীড়ায় নতুন অধ্যায়

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
বিকেএসপি-চীন বন্ধুত্বে ক্রীড়ায় নতুন অধ্যায়

বিকেএসপি-চীন বন্ধুত্বে ক্রীড়ায় নতুন অধ্যায়

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD