Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেন বাদ? জানতে চান ইমরুল

January 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইমরুল কায়েস অসুস্থ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই হতাশা ছুঁয়ে গেছে তাকে! সেটাই স্বাভাবিক। একটা মাত্র সিরিজে কথা বলেনি তার ব্যাট। কিন্তু তাতেই বাদ আগের সিরিজে দুর্দান্ত খেলা ক্রিকেটারটি। নিউজিল্যান্ড সফরের দলে কেন নেই সেটা জানেন না ইমরুল কায়েস। নিজের ঘাটতি কোথায়, দলে ফিরতে ঠিক কোন জায়গায় উন্নতি হবে এমন প্রশ্ন তিনি রাখলেন নির্বাচকদের কাছে।

দুর্ভাগা ইমরুল তার ক্যারিয়ারের শুরু থেকেই এভাবে হতাশ হয়েই চলেছেন। ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দলে জায়গাটা পোক্ত হয়নি তার। তবে এবার কেন কিউই সফরে জায়গা পেলেন না বুঝতে পারছেন না।

সোমবার চট্টগ্রামে জাতীয় দলের এই ক্রিকেটার বলছিলেন, ‘দেখুন, গত দশ বছর ধরে তো এভাবেই খেলে আসছি। খেলতে হচ্ছে। আমি নিজেও জানি না যে, একটা সিরিজে ভালো খেলার পরও পরের সিরিজে খেলতে পারব কি না। আমি ওভাবেই মানসিকভাবে তৈরি থাকি। যখনই সুযোগ পাই জাতীয় দলে খেলার জন্য, ভালো করার চেষ্টা করি।’

এর আগেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিসহ রেকর্ড ৩৪৯ রান করেন ইমরুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজে প্রথম দুই ম্যাচে চার রান করতেই বাদ পড়েন।

তবে আগের মতোই হাল ছাড়ছেন না ইমরুল। নতুন লড়াইয়ের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ক্রিকেটার বলছিলেন, ‘আমার কোথায় উন্নতি করতে হবে এই ব্যাপারটা যদি পরিষ্কার করে তাহলে আমি ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। আমার মনে হয়, আমি কেন থাকছি না বা কেন দলে নাই এই ব্যাপারটা পরিষ্কার হওয়া আমার জন্য খুব দরকার। আমি নিজেও জানি না কেন আমি নাই। হয়তো টিম কম্বিনেশনের কারণে আমি নাই, হয়তো চিন্তা করেছে একই পজিশনে আমাকে দরকার নাই। তার জন্য হয়তো আমি তাদের মাথায় নেই।’

Previous Post

লুইসের সেঞ্চুরি, ওয়াহাবের হ্যাটট্রিক

Next Post

ভিলিয়ার্সের শতরানে ঢাকাকে হারাল রংপুর

Related Posts

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

0
Next Post

ভিলিয়ার্সের শতরানে ঢাকাকে হারাল রংপুর

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by cricbdadmin
0
0

টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো প্রস্তুতি যাকে বলে! ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস...

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

দেশে ফিরতে চান সাকিব, তবে আইনি পথ ছাড়া সুযোগ দেখছেন না আমিনুল

by cricbdadmin
0
0

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।...

cale-cache-b ?>