Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেন বাংলাদেশ বিশ্বকাপ দলে দুই পরিবর্তন

October 15, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন বাংলাদেশ বিশ্বকাপ দলে দুই পরিবর্তন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন একটা পরিবর্তনের আভাস মিলছিল আগেই। শুক্রবার তারই বাস্তবায়ন দেখা গেল। গত মাসে ঘোষিত দল থেকে বাদ পড়লেন সাব্বির রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুজনের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে জায়গা পেলেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।

দল থেকে বাদ পড়া সাব্বির ও সাইফ নিউজিল্যান্ড থেকেই ফিরে আসছেন দেশে। গতবছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন সৌম্য। এরপর নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফেরেন। যেখানে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পেয়ে ২১ বল খেলে ২৭ রান তুলেন তিনি। বল হাতে এক ওভার করে নেন ১ উইকেট।

অন্যদিকে প্রায় তিন বছর ফিরে সুযোগ কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান। উদ্বোধনী জুটির সমস্যা সমাধানে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। কিন্তু এই ভূমিকায় চার ম্যাচে মাত্র ৮৬.১১ স্ট্রাইকরেটে ৩১ রান করেন তিনি।

সাব্বিরের সঙ্গে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার জায়গায় এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ায় কোনো টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি সৌম্য। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচ খেলে ৩০.৫০ গড় ও ৯০.৩৭ স্ট্রাইকরেটে তুলেন ১২২ রান। ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে করেন ১০৭ রান। এ কারণেই তারওপর আস্থা রাখল নির্বাচকরা।

আসছে সোমবার আফগানিস্তান ও পরের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ।

Previous Post

সাকিব-লিটনের দাপটের ম্যাচে লড়ে হারল বাংলাদেশ

Next Post

এশিয়া কাপ ভারতের

Related Posts

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

8
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
যেতে পারলেন না রুবেল ও শামীম
বিশেষ প্রতিবেদন

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

5
Next Post
এশিয়া কাপ ভারতের

এশিয়া কাপ ভারতের

Discussion about this post

সর্বশেষ..

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জিম্বাবুয়ে দেখিয়ে দিল টেস্ট কীভাবে খেলতে হয়: সিমন্স

by cricbdadmin
0
6

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD