Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কুমিল্লাকে অনায়াসে হারাল রাজশাহী

January 21, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারকার কমতি নেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দেখা মিলেছে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্রিক গেইল, শহীদ আফ্রিদি আর এবিডি ভিলিয়াসের মতো তারকার। কিন্তু চমকে দিলেন আলোচনার বাইরে থাকা একজন। তিনি লরি ইভান্স। ‘অখ্যাত’ এক ইংলিশ ক্রিকেটার এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করলেন। রাজশাহী কিংস তার শতরানের পথ ধরেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৩৪ রানে হারাল।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে রাজশাহীর। তবে একপ্রান্তে আগলে ছিলেন আগের পাঁচ ম্যাচে রান না পাওয়া লরি ইভান্স। চতুর্থ উইকেটে রায়ান টেন ডেসকাটকে শুরুতে দলের হাল ধরেন এ ডানহাতি। পরে সময় যত গড়িয়েছে ইংলিশ লিগের এ তারকা খোলস ছেড়ে বেরিয়ে আসেন। এক পর্যায়ে ৪০ বলে তিনি তুলেন হাফসেঞ্চুরি।
পরের ২১ বলে কিভাবে বাকি ৫০ রান তুলে ক্যারিয়ার ও চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরিতে পৌঁছান এ ডানহাতি (১০৪)? অন্যদিকে টেন ডেসকাট (৫৯) ছিলেন দুর্দান্ত। তারা গড়েন অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটি। তাতেই রাজশাহী পেয়ে যায় ৩ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ।

এরপর জবাব দিতে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে শুরুটা ভাল করলেও সেটা ধরে রাখতে পারেননি দলটি। সেই সুযোগে কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন দারুন। তাতেই মুখ থুবড়ে পড়ে ভিক্টোরিয়ানেসের ব্যাটিং। শেষ দিকে অবশ্য দলটির আশার আলো জাগিয়েছিলেন শহীদ আফ্রিদি ও ডেভিড মালান। কিন্তু তাদের ১৮তম ওভারেই সাজঘরের পথ দেখান কামরুল। এরফলে দলটি ১৮.২ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায়। আগের লেগে হারার প্রতিশোধটা নিয়েছে তারা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। ইভান্স ৪০ বলে ৫টি চার ও দুটি ছয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর প্রতিপক্ষ বোলারদের উপর আরও চড়াও হন এ ইংলিশ ওপেনার। শেষ পর্যন্ত পরের পঞ্চাশ ছুঁতে তিনি খরচ করেন আর ২১ বল। সব মিলিয়ে ৬১ বলে ৮ চার ও ৬ ছয়ে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি পান তিনি। শেষ পর্যন্ত ৯ চার ও ৬ ছয়ে ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইভান্স লরিন্স করেন বিপিএলের ইতিহাসে ১৩তম সেঞ্চুরি। নবম ক্রিকেটার হিসেবে এ টুর্নামেন্টে সেঞ্চুরি পান তিনি। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে ক্রিস গেইলের।
সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৭৬/৩ (শাহরিয়ার ৫, ইভান্স ১০৪*, মিরাজ ০, মার্শাল ২, ডেসকাট ৫৯*; সাইফ ৪-০-৩১-০, মেহেদি ১-০-৪-১, ডসন ৪-০-২০-২, ওয়াহাব ৪-০-৪৪-০, আফ্রিদি ৪-০-৩২-০, থিসারা ৩-০-৪৩-০)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.২ ওভারে ১৩৮ (তামিম ২৫, এনামুল ২৩, শামসুর ১৫, জিয়াউর ১২, ইমরুল ১৫, ডসন ১৭, থিসারা ০, আফ্রিদি ১৯, সাইফ ০, ওয়াহাব ১*, মেহেদি ১; কামরুল ৩-০-১০-৪, মিরাজ ৩-০-২৭-০, কাইস ৪-০-৪৬-২, মোস্তাফিজ ৩.২-০-৮-১, সানি ৩-০-২৮-১, ডেসকাট ২-০-১৫-২)।

ফল : রাজশাহী কিংস ৩৮ রানে জয়ী।
ম্যাচসেরা: লরি ইভান্স

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD