Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কুকের শতরানে ম্যাচে ইংল্যান্ড

December 27, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড কুকের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চমক দেখাতে চেয়েছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু দিনের শেষ ওভারে বল হাতে নিয়েও মিলল না উইকেট। শেষ ওভারে পরপর দুটি চার মেরে ঠিকই চলতি অ্যাশেজে প্রথম সেঞ্চুরি তুলে নেন অ্যালিস্টার কুক। বক্সিং ডে টেস্টে তার ব্যাটেই পথ দেখছে ইংল্যান্ড। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট। 

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ইংল্যান্ড পেছনে ১৩৫ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনে ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। কিন্তু স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে বুধবার আর ৬৭ রান তুলতেই বাকি ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এর মধ্যে একাই ৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৭ রানে গুটিয়ে যাওয়ার পেছনে বডের ভূমিকাই বেশি। ডানহাতি এ পেসার প্রথম দিনে নিয়েছিলেন এক উইকেট। ৭৬ রানে আউট হয়েছেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার স্টোনম্যানকে (১৫) হারায় দলটি। কিন্তু এক প্রান্তে আগলে ছিলেন কুক। জেমস ভিন্সকে নিয়ে দ্বিতীয় উইকেটের সফরকারীদের ইনিংসের প্রাথমিক ধাক্কা সামলান তিনি। ৪৫ রানের জুটি গড়ার পর ভিন্স (১৭) ফিরে যান হ্যাজেউডের বলে। এরপরের গল্পটা শুরুটা কুক (১০৪*)-রুটের (৪৯*)। তৃতীয় উইকেটে গতকাল পর্যন্ত ১১২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।

বুধবার দিনের শেষ ওভারে স্মিথের চতুর্থ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন কুক। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরিতে কুক এখন স্টিভ ওয়াহর সঙ্গে যুগ্মভাবে সপ্তম। সাদা পোশাকে সর্বোচ্চ রানসংখ্যায় মাহেলা জয়াবর্ধনেকেও টপকে গেছেন তিনি। ১৫১তম টেস্টে কুকের রানসংখ্যা ১১,৮১৬ (রানে অষ্টম।)

 

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৯ ওভারে ৩২৭/১০ (ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ১০৩, খাওয়াজা ১৭, স্মিথ ৭৬, শন মার্শ ৬১, মিচেল মার্শ ৯, পেইন ২৪, কামিন্স ৪, বার্ড ৪, হেইজেলউড ১*, লায়ন ০; অ্যান্ডারসন ৩/৬১, ব্রড ৪/৫১, ওকস ২/৭২, মইন ০/৫৭, কুরান ১/৬৫, মালান ০/২০)

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৯২/২ (কুক ১০৪*, স্টোনম্যান ১৫, ভিন্স ১৭, রুট ৪৯*; হেইজেলউড ১/৩৯, বার্ড ০/৩৮, লায়ন ১/৪৪, কামিন্স ০/৩৯, মিচেল মার্শ ০/১৭, স্মিথ ০/১১)

Previous Post

গার্ডিয়ানের সেরা একাদশে সাকিব-মুশফিক

Next Post

ব্যাটিং ভাবনা নেই মিরাজের

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
সিপিএল মিশন শেষে ফিরলেন সাকিব-মিরাজ

ব্যাটিং ভাবনা নেই মিরাজের

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD