Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কিউইদের হারাল অজিরা, জমে উঠল সেমির লড়াই

June 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কিউইদের হারাল অজিরা, জমে উঠল সেমির লড়াই
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকিট আগেই পেয়েছে অস্ট্রেলিয়া। তারপরও দাপট ধরে রেখেই শনিবার খেলল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার লর্ডসে দিবা-রাত্রির ম্যাচে ৮৬ রানে জয় তুলে নেয় অজিরা। অথচ ম্যাচটা জিতলেই সেমির টিকিট পেয়ে যেতে নিউজিল্যান্ড। বোলাররা সুযোগটা করে দিলেও ফ্লপ দলের ব্যাটসম্যানরা। তাসমান পাড়ের দুই দেশের লড়াইয়ে ছিল না প্রাণ!

লর্ডসে শনিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৪৩ রান। জবাব দিতে নেমে ৪৩.৪ ওভারে অলআউট হয়ে নিউজিল্যান্ড করে ১৫৭ রান।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তবে দল জেতনি। বরং হেরে চাপে পড়ল। তাদের এই পরাজয়ে সেমিতে উঠার লড়াইটা বেশ জমে উঠেছে। শেষ ম্যাচে ৩ জুলাই ইংল্যান্ডকে হারাতেই হবে কিউইদের। কিউইদের হারে স্বস্তি বাংলাদেশেরও। পরের ম্যাচে ইংলিশদের তারা হারালে বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাদের বিশ্বকাপ সেমির দরজা খুলে যেতে পারে। যদিও ভারত ও পাকিস্তানকে অবশ্যই হারাতে হবে টাইগারদের।

শনিবার দুইশ ছাড়ানো লক্ষ্য সামনে নিয়ে খেলতে নেমে কিছুই করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। কেন উইলিয়ামসন ফেরেন ৪০ রান। রস টেলর ৩০। অন্যরা ব্যর্থ। মিচেল স্টার্ক ২৬ রানে নেন ৫ উইকেট। দুটি উইকেট শিকার করেন বের্হনডফ।

এর আগে ব্যাট করতে নেমে-উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি দাপুটে ব্যাটিং উপহার দেন। ক্যারি ৭২ বলে ৭১ রান করেন। খাজা ১২৯ বল খেলে করেন ৮৮ রান।

আর ট্রেন্ট বোল্ট ৪৯ ওভারের তৃতীয় বলে ফেরান উসমান খাজাকে। পরের বলে আউট করেন মিচেল স্টার্ককে। হ্যাটট্রিক তুলে নেন জেসন বের্হেনডফকে। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পেলেন বোল্ট! ভারতের মোহাম্মদ সামির পর এবার দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৩/৯ (ওয়ার্নার ১৬, ফিঞ্চ ৮, খাজা ৮৮, স্মিথ ৫, স্টয়নিস ২১, ম্যাক্সওয়েল ০, ক্যারি ৭১, কামিন্স ২৩*, স্টার্ক ০, বের্হেনডফ ০, লায়ন ০*; বোল্ট ৪/৫১, ফার্গুসন ২/৪৯, নিশাম ২/২৮, উইলিয়ামসন ১/২৫)
নিউজিল্যান্ড: ৪৩.৪ ওভারে ১৫৭/১০ (গাপটিল ২০, নিকোলস ৮, উইলিয়ামসন ৪০, টেইলর ৩০, ল্যাথাম ১৪, ডি গ্র্যান্ডহোম ০, নিশাম ৯, স্যান্টনার ১২, সোধি ৫, ফার্গুসন ০, বোল্ট ২*; বের্হেনডফ ২/৩১, স্টার্ক ৫/২৬, কামিন্স ১/১৪, লায়ন ১/৩৬, স্মিথ ১/৬)
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যালেক্স কেয়ারি

Previous Post

আফগানদের হারিয়ে টিকে থাকল পাকিস্তান

Next Post

ছুটি শেষে খেলার মাঠে মাশরাফি-সাকিবরা

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

5
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

5
বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

7
Next Post
ছুটি শেষে খেলার মাঠে মাশরাফি-সাকিবরা

ছুটি শেষে খেলার মাঠে মাশরাফি-সাকিবরা

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ...

বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ছে। জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট মনে করেন, সাম্প্রতিক সময়ে...

বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট

বাংলাদেশ ছাড়ার কারণ জানালেন শন টেইট

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক...

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
7

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD