ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবার আগে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামবে কিউইরা।
৩০ মে শুরু হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপের ১২তম আসর। ১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার ইশ সোধি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ইনজুরির কারণে বাদ অ্যাডাম মিলনে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।



