Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কাপালি: থামল সাদা পোশাকে ২২ বছরের পথচলা

August 30, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কাপালি: থামল সাদা পোশাকে ২২ বছরের পথচলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বয়স ৩৮ ছাড়িয়েছে। এই সময়ে এসে মন সায় দিলেও শরীর ঠিক প্রস্তুত থাকে না। সেটা মেনে নিয়েই এবার প্রথম শ্রেণির ক্রিকেটকে গুডবাই বললেন অলক কাপালি। ২০০৩ সালে শুরু হয়েছিল পথচলা। সাদা পোশাকে সেই যাত্রা থামল এবার। এই তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলবেন না।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অবসরের এই ঘোষণা দিয়ে জানান-লঙ্গার ভার্সন ক্রিকেট আর খেলবেন না। রঙিন পোশাকে ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে যাবেন।

ফেসবুক পোস্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি লিখেছেন, ‘বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় আমি গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভারস ক্রিকেটে অংশগ্রহণ করব। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যে কোনো সহায়তার জন্য সাধ্যমত চেষ্টা করব।’

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২২ বছরে খেলেছেন ১৭২ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তুষার ইমরান (১৮২) ও মোহাম্মদ আশরাফুল (১৭৪)। অলক কাপালি সাদা পোশাকে করেছেন ৯১৩৮ রান। ৩৩.৮৪ গড়। সেঞ্চুরি আছে ২০টি, ফিফটি ৩৭টি। পাশাপাশি লেগ স্পিনে কাপালি তুলেছেন ২১৭ উইকেট। সেরা বোলিং ৩৩ রানে ৭ উইকেট।

সেই ২০০০ সালে ধানমন্ডি আবাহনী মাঠে সিলেট বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পথ চলা শুরু হয় অলক কাপালির। তিনি ১৭২ ম্যাচের ১১৪টিই খেলেছেন তার অঞ্চল সিলেট বিভাগের হয়ে।

এবার নতুন প্রজন্মকে সুযোগ করে দিতেই সরে দাঁড়ালেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD