Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কলাবাগানের কাছে হারল রূপগঞ্জ

November 30, 2014
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মোহামেডানকে হারাল আবাহনী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দারুণ জমে উঠেছিল রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ ও কলাবাগান ক্রিকেট একাডেমির লড়াই। শেষ পর্যন্ত হেরে গেল চ্যাম্পিয়নরাই। ফেভারিটদের ৩ উইকেটে হারাল কলাবাগান ক্রিকেট একাডেমি।
তাতেই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৭ ম্যাচে পাঁচ জয়ে এখন কলাবাগান ক্রিকেট একাডেমি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। মোহামেডান, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পর রোববার লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। টানা দ্বিতীয় ম্যাচ হারল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে কলাবাগান ক্রিকেট একাডেমি। এরপর ব্যাট করতে নেমে রূপগঞ্জ ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ১৯৪ রান। জহুরুল ৫৮। এরপর কলাবাগান ক্রিকেট একাডেমির ১৩২ রানের ওপেনিং জুটিটা ভেঙ্গে দেয় লিজেন্ডসদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৯৪/১০, ৫০ ওভার (জহুরুল ৫৮, মোশাররফ ২৭, জায়েদি ৫৫; শরীফ ৪/৪৬, হালদার ৩/৩৫)।
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৯৫/৭, ৪৯.১ ওভার (ইরফান ৮০, ইমতিয়াজ ৬৪; শহীদ ২/৩১)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ শরীফ।

প্রাইম ব্যাংক শীর্ষে
রোববার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে  ৮ উইকেটে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি। আর এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো তারা। সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে তারা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। তারা তুলে ২০৫ রান।  এরপর ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল : ২০৫/১০, ৫০ ওভার (মাইশুকুর ৫০, তুষার ৪৯, আরাফাত সানি ৫০, সোহাগ গাজী ২৯; তাসকিন ৩/২৬, তাপস বৈশ্য ২/৪৩, এনামুল জুনিয়র ২/৪৬)।
প্রাইম ব্যাংক : ২০৬/২, ৪৭.৫ ওভার (সাদমান ৬৯, সৈকত ৬৮*, নুরুল হাসান ২৭*; ডাওসন ২/২৯)।
ফল : প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তাসকিন আহমেদ।

মোহামেডানের চতুর্থ হার
ফতুল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বর ৮ উইকেট হারিয়ে তুলে ২১৬ রান। জবাব দিতে নেমে মোহামেডান ১৮৪ রানে অলআউট।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২১৬/৮, ৫০ ওভার (মেহেদি মারুফ ৫৬, রনি ৩৪, মালান ৪৫, সানজামুল ২৭* রহমত শাহ ৩/৩৮)।
মোহামেডান : ১৮৪/১০, ৪৮.১ ওভার (মিঠুন ৪৮, আরিফুল ৩৭, রহমত শাহ ২২; মালান ৩/২২, দেলওয়ার ২/২৭, হাবিবুর ২/১৯)।
ফল : প্রাইম দোলেশ্বর ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা : দাউইদ মালান।

Previous Post

মিরপুরে খেলার দাবী লিজেন্ডস অব রূপগঞ্জের

Next Post

তাইজুলের বিশ্বরেকর্ড, ‘ডবল ধোলাই’ জিম্বাবুয়ে

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
তাইজুলের বিশ্বরেকর্ড, ‘ডবল ধোলাই’ জিম্বাবুয়ে

তাইজুলের বিশ্বরেকর্ড, 'ডবল ধোলাই' জিম্বাবুয়ে

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD