Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

করোনায় থমকে গেল এশিয়া কাপ

May 21, 2021
in ক্রিকেট সাফারি, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
করোনায় থমকে গেল এশিয়া কাপ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস খেলার মাঠকেও স্বস্তি দিচ্ছে না। এবার তো আরও একটি আয়োজন থমকে গেল। এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত ছিল আগেই। তার মধ্যে স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা এমনই তথ্য দিয়েছেন।

আগামী জুনে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এশিয়া কাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নেওয়ায় এই টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা ছিলই। অ্যাশলি ডি সিলভা বলেন, ‘বিরাজমান পরিস্থিতির কারণে, এই বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।’ অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপ পিছিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ দিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সব বিমান চলাচল শ্রীলঙ্কা সরকার।

এমনিতে গত বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায়। তখনই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অদল-বদল হচ্ছে আয়োজনের স্বত্ব। আগামী বছরের পাকিস্তান হবে আয়োজক।

এশিয়া কাপ স্থগিত হওয়ায় দুই সংস্করণের জন্য দুটি দল করতে হচ্ছে না ভারতকে। সামনের ১৮ জুন সাউথ্যাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত।

Previous Post

বিকেএসপিতে অল্পতেই থামলেন সাকিব

Next Post

ওয়ানডে দলে ফিরলেন সাকিব, বাদ ইমরুল-শান্ত

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
ওয়ানডে দলে ফিরলেন সাকিব, বাদ ইমরুল-শান্ত

ওয়ানডে দলে ফিরলেন সাকিব, বাদ ইমরুল-শান্ত

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD