Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়াসিম-ওয়ার্নদের পাশে মাশরাফি

December 28, 2016
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তিনি। তাকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হয়না। মাঠে মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি অন্যরকম আবহ তৈরি করে। জাগিয়ে দেয় গোটা দলকে। সোমবার অবশ্য ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা হয়নি। টাইগাররা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে ৭৭ রানে। তবে মাশরাফি বিন মুর্তজা এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট ও ৫০ ক্যাচের মাইলফলকে পা রাখলেন রঙীন পোশাকের অধিনায়ক।

সোমবার ওয়ানডেতে ১৫০০ থেকে ৫ রান দূরে থেকে ম্যাচ শুরু করেন মাশরাফি। শুরুতেই সেই মাইলফলক পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত আউট হন ১৪ রানে। তার আগেই অবশ্য হয়ে যায় বিরল সেই রেকর্ড। যার অংশ হলেন টাইগার অলরাউন্ডার।

ইতিহাস জানাচ্ছে এর আগে এমন রেকর্ড গড়েছেন– কপিল দেব, ওয়াসিম আকরাম, সনাথ জয়সুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, জ্যাক ক্যালিস, শন পোলক এবং ড্যানিয়েল ভেট্টোরি। এবার তালিকায় যোগ হল ম্যাশের নাম। কিংবদন্তিদের সঙ্গে তিনিও আছেন।

১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আরো অনেক রেকর্ডই গড়তে পারতেন তিনি। কিন্তু বারবারই ইনজুরি মাশরাফির সামনে বাধা হয়ে দাড়িয়েছে। তারপরও হার মানেন নি তিনি। খেলে যাচ্ছেন দাপটে, মাথা উচু করে।

Previous Post

টাইগারদের বিপক্ষে কিউইদের টি-টুয়েন্টি দল

Next Post

বাংলাদেশ দলকে জরিমানা

Related Posts

বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

3
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

9
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
Next Post
সমুদ্রসৈকতে আনন্দে মাশরাফি-তাসকিনরা

বাংলাদেশ দলকে জরিমানা

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল শেষ মোসাদ্দেকের

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি নাম। একটি প্রত্যাশিত, অন্যটি কিছুটা বিস্ময়ের। দুর্দান্ত ফর্মের...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD