Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ওয়ার্নারের শতরান, স্মিথের ব্যাটে ৮৫

September 22, 2018
in নিউজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে স্টিভেন স্মিথের ডেপুটি ওয়ার্নার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তারা। ঘরোয়া ক্রিকেটেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাদের আবেদনে মন গলে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তারা নর্থ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। সুযোগ পেয়েই কাজে লাগালেন দু’জন। সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে নেমেই বাজিমাত তাদের।

গত মার্চের পর প্রথমবারের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নেমে সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। সাবেক অধিনায়ক স্মিথ খেলেন ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। দু’জনই বুঝিয়ে দিলেন ফেরার লড়াইয়ে ভালই প্রস্তুত তারা।

মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ ওয়ার্নার-স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও ১২ মাস খেলা বন্ধ হয়ে যায় তাদের। তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া গ্রেড এ ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে তাদের।

শনিবার শতরান করেন ডেভিড ওয়ার্নার। র‍্যান্ডউইক পিটারসহামের হয়ে মাঠে নামেন তিনি। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে প্রতিপক্ষ সেন্ট জর্জ। তারপর ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতে র‍্যান্ডউইক। ওয়ার্নার ১৫২ বলে ১৩ চার ও ২ ছক্কার অপরাজিত ১৫৫ রান তুলেন।

অন্যদিকে গ্লেন ম্যাকগ্রা ওভাল স্টেডিয়ামে স্টিভেন স্মিথ সেই পুরনো ছন্দে ব্যাট করেন। ম্যাচে সাদারল্যান্ডের হয়ে খেলেন তিনি। ৬ চার আর ১টি ছক্কায় ৯২ বল করেন ৮৫ রান।

Related Posts

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শান্তর বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD