ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। টি-টুয়েন্টির পর যুব ওয়ানডে সিরিজও জিতল জুনিয়র টাইগাররা। ৩ ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকী থাকতেই ট্রফি নিশ্চিত।
কক্সবাজারে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৬ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ ৪৭.৫ ওভারে ৫ উইকেট সেই সংগ্রহ টপকে যায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। বেন চার্লসওয়ার্থ ও উইল স্মিড ১৮ ওভারে ৮৭ রান করেন। ৩৯ রান করে ফিরেন চার্লসওয়ার্থ। ৪৩ স্মিডের ব্যাটে। এরপর তৃতীয় উইকেট জুটি বড় সংগ্রহ পায় সফরকারীরা। ১১১ রানের জুটি গড়েন জেমি স্মিথ আর লুইস গোল্ডসওয়ার্থি। দু’জনই ফিরেন মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে। তার আগে ৪৮ রান করেন স্মিথ। গোল্ডসওয়ার্থি ৭৩ রান। দল তুলে ২৫৬ রান।
আড়াইশ ছাড়ানো সেই সংগ্রহের জবাবে নেমে লাগসই উদ্বোধনী জুটি পেয়েছে দল। তানজিদ হাসান আর প্রান্তিক নওরোজ ১২ ওভারে করেন ৮৮ রান। তানজিদ ৩২ বলে ফিফটি। ৪২ বলে ৩১ রানে ফিরেন ফর্মে থাকা প্রান্তিক। ৪৬ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিদ।
পঞ্চম উইকেট জুটিতে মাহমুদুল হাসান ও আকবর আলি গড়েন ১০৬ রানের জুটি। অধিনায়ক আকবর ৭৫ বলে তুলেন ৫৭ রান। মাহমুদুলের ব্যাটে ৯২ বলে অপরাজিত ৫৮।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫৬/৭ (চার্লসওয়ার্থ ৩৯, স্মিড ৪৩, স্মিথ ৪৮, গোল্ডসওয়ার্থি ৭৩, হিল ১২, কক্স ০, মোজলি ১, বল্ডারসিন ২৯*, অলড্রিজ ৪*; সাকিব ১/৫১, মৃত্যুঞ্জয় ৪/৫০, আশরাফুল ১/৪১, রিশাদ ১/৩১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ২৫৮/৫ (তানজিদ ৭০, প্রান্তিক ৩১, পারভেজ ১১, মাহমুদুল ৫৮*, আকবর ৫৭, মৃত্যুঞ্জয় ১২*; কাদরি ৩/৪৮, হিল ১/৪০, বল্ডারসন ১/৪৯)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচসেরা: তানজিদ হোসেন


