রঙীন পোশাকে ফের বাংলাদেশ জাতীয় দলে ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য বুধবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে আছেন এ পেস বোলার। বাংলাদেশের হয়ে মাশরাফি শেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দলে আরও জায়গা করে নিয়েছেন শফিউল, এনামুল, শামসুর রহমান ও নাঈম ইসলাম। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ ওয়ানডে দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান এবং শামসুর রহমান শুভ।



