Saturday, June 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস

July 18, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্ব ক্রিকেটে সময়ের সেরাদের একজন তিনি। আবার ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরাদের অন্যতম। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তাকে ছাড়া তো ইতিহাস লেখা যাবে না। কারণ দেশটির হয়ে যে ইতিহাসের অংশই হয়েছেন বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের নায়ক এবার বিদায় বলে দিলেন। মঙ্গলবার খেলবেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লন্ডনের ম্যাচটি খেলেই ওয়ানডে ক্রিকেটকে বলবেন বিদায়।

৩১ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার সোমবার বললেন, ‘আমি মঙ্গলবার ডারহামে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এটি একটি অবিশ্বাস্যভাবে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটি মিনিট উপভোগ করেছি।’

১০৪ ওয়ানডে খেলা স্টোকস নিজের হোম গ্রাউন্ডে ওয়ানডে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন। তিনি লর্ডসে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দারুণ ব্যাট করেন। বনে যান জয়ের নায়ক। স্টোকসের অপরাজিত ৮৪ রান ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়। তারপর ইংল্যান্ড রোমাঞ্চকর ঘটনার জন্ম দিয়ে জেতে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ ট্রফি।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক। গোটা ক্যারিয়ারে স্টোকস তিনটি সেঞ্চুরি সহ ২৯১৯ রান করেছেন। পেস তোপে নিয়েছেন ৭৪ উইকেট। এখন টেস্ট আর টি-টুয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

স্টোকস বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটে আমার যা সামর্থ্য আছে সবই দেব। এই সিদ্ধান্তের পর আমি মনে করি আমি টি-টুয়েন্টি ফরম্যাটেও আমার আগের চেয়ে বেশি মনোযোগ দিতে পারবো। আসলে তিন ফরম্যাটে চালিয়ে যাওয়াটা আমার জন্য এখন আর সম্ভব না। ব্যস্ত সূচির কারণে শুধু আমার শরীর যে সায় দিচ্ছিল না।’

তাইতো বিদায় বলেই ফেললেন ৩১ বছর বয়সী স্টোকস।

Previous Post

চার বছরে ১৪৪ ম্যাচ বাংলাদেশের

Next Post

অক্টোবরে শুরু জাতীয় ক্রিকেট লিগ

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

8
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
অক্টোবরে শুরু জাতীয় ক্রিকেট লিগ

অক্টোবরে শুরু জাতীয় ক্রিকেট লিগ

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD