Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপ স্কোয়াড: তিন বছর পর জাতীয় দলে সাব্বির

August 13, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়া কাপ স্কোয়াড: তিন বছর পর জাতীয় দলে সাব্বির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইঙ্গিতটা আগেই ছিল। শনিবার আনুষ্ঠানিক ঘোষণাটা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের এশিয়া কাপ দল ঘোষিত হয়েছে। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরলেন টি-টুয়েন্টি ফরম্যাটের ‘স্পেশালিস্ট’ খ্যাত সাব্বির রহমান। যিনি সবশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দাপুটে পারফরম্যান্স করেছেন।

এমনিতে বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছিল। অধিনায়কত্ব নিয়ে পরিকল্পনায় আসতে না পারায় এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে বাড়তি সময় নেয় বিসিবি। সাকিব ছুটি কাটিয়ে দেশে ফিরতেই সব জটিলতার অবসান।

শনিবার দুপুর গড়াতেই গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সাকিবের সঙ্গে বৈঠকের পরই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ১৭ সদস্যের দলে সাব্বির নামটাই আলোচনায়। যিনি ৩ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন সাব্বির রহমান। ২০১৯ সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মারকুটে এই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেন সাব্বির।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৫১৫ রান। ১০২ এর ওপর স্ট্রাইক রেট। তাইতো খুলে গেল টি-টুয়েন্টির দরজা। জাতীয় দলে হার্ড হিটার সঙ্কটও একটা বড় কারণ। জিম্বাবুয়ে সিরিজের টি-টুয়েন্টি দলে জায়গা না হলেও এশিয়া কাপ দিয়ে আবারও এই ফরম্যাটের ক্রিকেটে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নেতৃত্ব হারালেও দলে টিকে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি দলে থাকা ওপেনার মুনিম শাহরিয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের দলে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেললেও চোটের কারণে এশিয়া কাপের দলে পেসার শরিফুল ইসলাম নেই।

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ চ্যালেঞ্জ।

এশিয়া কাপের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Previous Post

বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক সাকিব

Next Post

রূপগঞ্জের হয়ে সাফল্য স্বপ্নের দরজা খুলে দেয় সাব্বিরের

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

18
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
রূপগঞ্জের হয়ে সাফল্য স্বপ্নের দরজা খুলে দেয় সাব্বিরের

রূপগঞ্জের হয়ে সাফল্য স্বপ্নের দরজা খুলে দেয় সাব্বিরের

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD