Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপ ভারতের

October 15, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়া কাপ ভারতের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

হারানো শ্রেষ্টত্ব ফিরে পেলো ভারত। নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফের এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। শ্রীলঙ্কানদের দেওয়া মাত্র ৬৬ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা। জিতে নেয় এশিয়া কাপের সপ্তম শিরোপা। শ্রীলঙ্কাকে উড়িয়ে শ্রেষ্টত্ব পুনরুদ্ধার করল ভারত।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ২০১৮ সালে তাদের হারিয়েই ট্রফি জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

শনিবার সিলেটের ফাইনালে লঙ্কানরা তেমন কিছুই করতে পারেনি। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে ৬৫ রানে আটকে ফেলে ভারতীয় বোলাররা। রেনুকা সিং ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে প্রাপ্তি রাজেশ্বরি গায়কোয়াড় ও স্নেহ রানার।

এরপর স্মৃতির দুর্দান্ত ইনিংসে চলজলতি লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। ৩ ছক্কা ও ৬ চারে ২৫ বলে ৫১ রানের অপরাজিত ছিলেন তিনি। তাতেই ১৪ বছর পর এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কার কপাল পুড়ে। অবশ্য বাংলাদেশ স্বাগতিক আর চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নেমেও বিদায় নেয় সেমি-ফাইনালের আগেই।

সর্বোচ্চ ১৩ উইকেট ও ৯৪ রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্টের পুরস্কার পেলেন ভারতের দিপ্তি শর্মা।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা নারী দল: ২০ ওভারে ৬৫/৯ (আতাপাত্তু ৬, আনুশকা ২, হার্শিথা ১, নিলাকশি ৬, হাসিনি ০, কাভিশা ১, ওশাদি ১৩, মালশা ০, সুগন্দিকা ৬, ইনোকা ১৮*, আচিনি ৬*; দিপ্তি ৪-০-৭-০, রেনুকা ৩-১-৫-৩, রাজেশ্বরি ৪-০-১৬-২, স্নেহ ৪-০-১৩-২, ডায়ালান ৩-০-৮-০, শেফালি ২-০-১৬-০)

ভারত নারী দল: ৮.৩ ওভারে ৭১/২ (শেফালি ৫, স্মৃতি ৫১*, জেমিমা ২, হারমানপ্রিত ১১*; ওশাদি ২.৩-০-৩০-০, সুগন্দিকা ১-০-৭-০, ইনোকা ৩-০-১৭-১, কাভিশা ২-০-১৭-১)

ফল: ৮ উইকেটে জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ম্যাচসেরা: রেনুকা সিং
টুর্নামেন্টসেরা: দিপ্তি শর্মা

Previous Post

কেন বাংলাদেশ বিশ্বকাপ দলে দুই পরিবর্তন

Next Post

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি

Related Posts

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

1
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
যেতে পারলেন না রুবেল ও শামীম
বিশেষ প্রতিবেদন

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

5
Next Post
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি

Discussion about this post

সর্বশেষ..

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
1

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জিম্বাবুয়ে দেখিয়ে দিল টেস্ট কীভাবে খেলতে হয়: সিমন্স

by cricbdadmin
0
6

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD