Thursday, July 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়ার ‘বিশ্বকাপ’ এশিয়া কাপ

August 27, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কাতে নয়, এশিয়া কাপ আমিরাতে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

মরুর বুকে ফের ক্রিকেট উত্তাপ! শ্রীলঙ্কার আয়োজন সংযুক্ত আরব আমিরাতে। শনিবার রাত থেকেই শুরু মাঠের ক্রিকেটের উন্মাদনা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান সঙ্গে হংকং। এই ৬ দেশকে নিয়ে এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই। অনেকের হিসেবে এটি আবার ‘এশিয়ার বিশ্বকাপ’।

১৫তম আসরের প্রথম ম্যাচেই শনিবার মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের লড়াই তাদের অন্য প্রতিপক্ষ বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে হংকং। যার মধ্যে দুই চির প্রতিদ্ধন্ধী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে একদিন পরই, রোববার।

বেশ লম্বা বিরতি শেষে বসছে এশিয়া কাপের আসর। সবশেষ ২০১৮ সালে এই আমিরাতেই হয়েছে এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের আয়োজনে বাংলাদেশ উঠে এসেছিল ফাইনালে। শেষ অব্দি অবশ্য ভারতকে হারিয়ে শিরোপা জেতা হয়নি।

এবারের মূল আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটির রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতার কারণে এসিসি সেখানে টুর্নামেন্ট আয়োজন নিরাপদ মনে করেনি। শেষ অব্দি মধ্যপ্রাচ্যের শহর দুবাই ও শারজাহতে সরে যায় আয়োজন। তবে এসিসি ৬৫ লাখ ডলার দেবে শ্রীলঙ্কাকে।

টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৩০ আগষ্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ দলের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আসর শুরুর আগেই বলেছেন, এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। মানে শিরোপায় চোখ রেখেই নামবে টাইগাররা।

এশিয়া কাপ ২০২২ এর সূচি-

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ২৭ আগস্ট, দুবাই
ভারত বনাম পাকিস্তান ( গ্রুপ এ)- ২৮ আগস্ট, দুবাই
বাংলাদেশ বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ৩০ আগস্ট, শারজা
ভারত বনাম হংকং (গ্রুপ এ)- ৩১ আগস্ট, দুবাই
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (গ্রুপ বি)- ১ সেপ্টেম্বর, দুবাই
পাকিস্তান বনাম হংকং (গ্রুপ এ)- ২ সেপ্টেম্বর, শারজা

সুপার ফোর-

বি১ বনাম বি২- ৩ সেপ্টেম্বর, শারজা
এ১ বনাম এ২- ৪ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি১- ৬ সেপ্টেম্বর, দুবাই
এ২ বনাম বি২- ৭ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি২- ৮ সেপ্টেম্বর, দুবাই
বি১ বনাম এ২- ৯ সেপ্টেম্বর, দুবাই

ফাইনাল- ১১ সেপ্টেম্বর- দুবাই

Previous Post

এক নজরে এশিয়া কাপের ছয় দল

Next Post

সাকিবের সহকারী তিনি

Related Posts

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

7
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

12
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
Next Post
সাকিবের সহকারী তিনি

সাকিবের সহকারী তিনি

Discussion about this post

সর্বশেষ..

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফর থেকে মিশ্র অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও একমাত্র টেস্টে ইনিংস...

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

by cricbdadmin
0
12

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
11

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
4

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD