Tuesday, March 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

March 3, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ অপেক্ষার পর এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের নাম। প্রতিপক্ষ শক্তিশালী চীন, গ্যালারিতে প্রবাসীদের কণ্ঠ, আর সামনে ইতিহাস গড়ার সুযোগ। জয় না এলেও অভিষেকের রাতে লাল-সবুজের মেয়েরা বুঝিয়ে দিল, তারা শুধু অংশ নিতে নয়, লড়তে এসেছে।

অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শক্তিশালী চীনের সঙ্গে পারল না বাংলাদেশ। তবে লড়ল। মুগ্ধ করল। ০-২ ব্যবধানে হার হলেও লড়াইয়ে পিছিয়ে ছিল না লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ ম্যাচের শুরুতে দুই দলের দক্ষতায় তেমন পার্থক্য চোখে পড়েনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতা ও গতি-শক্তিতে চীনের প্রাধান্য স্পষ্ট হতে থাকে। শুরুর সাত মিনিটেই তিনটি আক্রমণ সাজায় তারা। ১২ মিনিটে ওয়াং সুয়াংয়ের শট গোলরক্ষক মিলি আক্তার ঠেকালেও ফিরতি বলে তার হেড অল্পের জন্য বাইরে যায়।

১৪ মিনিটে বাংলাদেশের সেরা সুযোগ আসে। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার বাঁ পায়ের শট গোলপোস্টে ঢোকার আগমুহূর্তে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক চেন চেন। ১৮ মিনিটে ওয়াং সুয়াংয়ের আরেকটি প্রচেষ্টা রুখে দেন মিলি, আর পোস্টে ঢোকার আগে ডাইভ দিয়ে বিপদ সামাল দেন ডিফেন্ডার শিউলি আজিম।

২৪ মিনিটে চীন গোল পেলেও ভিএআরের সহায়তায় সেটি বাতিল হয়। বাঁ দিক থেকে জিন কুনের আড়াআড়ি পাস পেয়ে ওয়াং সুয়াং হেডে বল জালে জড়ালেও রিপ্লেতে অফসাইড ধরা পড়ে। মাঠের রেফারি পানসা চাইসেইন্ট মনিটরে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত দেন।

তবে শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র বদলে যায়। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ওয়াং সুয়াংয়ের দুর্দান্ত শটে এগিয়ে যায় চীন। প্রথমার্ধের যোগ করা সময়ে ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডারের পায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০।

বিরতির পর কোচ পিটার বাটলার দুটি পরিবর্তন আনেন। উমহেলা মারমার জায়গায় নামেন তহুরা খাতুন, শিউলি আজিমের বদলে হালিমা আক্তার। পরে স্বপ্না রানীকেও নামানো হয় আক্রমণে গতি আনতে। দ্বিতীয়ার্ধে গোল আর হজম না করলেও গোল শোধ করা সম্ভব হয়নি।

ঋতুপর্ণা চাকমা ছিলেন ম্যাচের অন্যতম উজ্জ্বল পারফর্মার। ৪৬ মিনিটে তার ৩৬ গজ দূরের শট পোস্টের পাশ ঘেঁষে বাইরে যায়। ৬৮ মিনিটে চীনের ঝ্যাং চেনগুয়ের শক্ত শট দারুণভাবে রুখে দেন মিলি আক্তার।

ম্যাচজুড়ে বাংলাদেশের ফুটবলারদের লড়াকু মানসিকতা স্পষ্ট ছিল। শারীরিক শক্তি ও গভীর স্কোয়াডের দিক থেকে এগিয়ে থাকা চীনের বিপক্ষে তারা মাথা উঁচু করে খেলেছেন।

৪৬ বছর পর এশিয়ান ফুটবলের মূল আসরে বাংলাদেশের উপস্থিতি। ১৯৮০ সালে পুরুষ দল খেলেছিল সর্বশেষ এশিয়ান কাপে, আর নারী দলের জন্য এটি ছিল প্রথম অভিষেক। প্রতিপক্ষ ছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দল, নয়বারের চ্যাম্পিয়ন চীন। সেই শক্তির বিপক্ষেই সমানতালে লড়াই করে নজর কাড়লেন আফঈদা, ঋতুপর্ণারা।

এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Previous Post

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

Next Post

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

Related Posts

লিটন আউট, বিজয় ইন
বিশেষ প্রতিবেদন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

1
মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

6
শাকিব খানের দলে নতুন ভরসা সাইফ হাসান
বিশেষ প্রতিবেদন

ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ক্রিকেটারদের

3
Next Post
লিটন আউট, বিজয় ইন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

Discussion about this post

সর্বশেষ..

লিটন আউট, বিজয় ইন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

by cricbdadmin
0
1

সন্দেহের ছায়া এখনও পুরোপুরি কাটেনি। ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এনামুল হক...

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

by cricbdadmin
0
5

দীর্ঘ অপেক্ষার পর এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের নাম। প্রতিপক্ষ শক্তিশালী চীন, গ্যালারিতে প্রবাসীদের কণ্ঠ, আর সামনে ইতিহাস গড়ার সুযোগ। জয়...

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

by cricbdadmin
0
6

গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন। ফলে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে...

শাকিব খানের দলে নতুন ভরসা সাইফ হাসান

ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ক্রিকেটারদের

by cricbdadmin
0
3

মিরপুরে আজ বিসিএল ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান। সেখানে নানা...

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড এবার নতুন পথে হাঁটছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD